বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালের চরবাড়িয়ার সরকারী জমিতে অবৈধ স্থাপন

বরিশালের চরবাড়িয়ার সরকারী জমিতে অবৈধ স্থাপন

Sharing is caring!

সরকারী জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের এক বছর যেতে না যেতেই ফের দখল করে অবৈধ স্থাপণা নির্মাণ করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত এক বছরপূর্বে জেলার সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের তালতলি ও শায়েস্তাবাদ ব্রীজের নিচে সরকারি গৃহায়ন, গণপূর্ত মন্ত্রণালয় ও বরিশাল গণপূর্ত বিভাগের অধীনস্থ ৯.১৪ একর জমির উপর গড়ে তোলা অবৈধ স্থাপণা উচ্ছেদ করে জমির পরিমাণসহ সাইন বোর্ড টাঙিয়ে দেয় গণপূর্ত বিভাগ। এরই মধ্যে কোন কিছুর তোয়াক্কা না করে গণপূর্তের ওই জমিতে স্থানীয় প্রভাবশালীরা গড়ে তুলেছে অবৈধ দোকানপাটসহ বাজার।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার চরবাড়িয়া ইউপি চেয়ারম্যান মাহাতাব হোসেন সুরুজের ভাই তালতলী বাজার কমিটির সভাপতি গোলাম কবিরের নির্দেশে গণপূর্তের ওই জমিতে গড়ে তোলা হয়েছে দোকানপাঠসহ বাজার। বাজারটি গোলাম কবির নিজেই পরিচালনা করছেন এবং অবৈধ ভাবে গড়ে তোলা দোকানগুলো তার লোকজন মিরাজ ও কালু বাজার নিয়ন্ত্রণ করেন। প্রতিটি দোকানের পজিশন বাবদ নেয়া হয়েছে মোটা অংকের টাকা। এমনকি গণপূর্তের জমি দখল করে গোলাম কবির নিজেই শুরু করেছেন বালু ব্যবসা।
এবিষয়ে চরবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাতাব হোসেন সুরুজ ক্ষিপ্ত কণ্ঠে জানান, আবার ভাই কিছু দখল করে নাই। খালি জায়গায় বালি রাখছে। দরকার হলে গণপূর্তের লোক এসে উচ্ছেদ করে দিবে, আপনাদের সমস্যা কি? আর বাজার বসাইছে আড়ৎদাররা, আমার ভাই না। বিষয়টি অস্বীকার করে ইউপি চেয়ারম্যানের ভাই গোলাম কবির জানান, আমি বালু রাখিনি। কোনো এক ঠিকাদার বালু রাখছে।
বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী কর্মকর্তা জেরাল্ড অলিভার গুডা জানান, শিঘ্রই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে গণপূর্তের জমিতে কাটাতারের প্রাচীর দেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD