বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরগুনা জেলার পাথরঘাটায় ২টি গাঁজা গাছসহ ১ জন গাঁজা চাষী র‍্যাবের হাতে গ্রেফতার।

বরগুনা জেলার পাথরঘাটায় ২টি গাঁজা গাছসহ ১ জন গাঁজা চাষী র‍্যাবের হাতে গ্রেফতার।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন),পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক জনাব মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে ২২ সেপ্টেম্বর ২০ইং তারিখে রাত আনুমানিক ১০:৩০ ঘটিকার সময় বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন নাচনাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একজন গাঁজা চাষী মোঃ সোহেল হাওলাদার (২৯), পিতা-মোঃ নিজাম হাওলাদার, সাং-নাচনাপাড়া, ১নং ওয়ার্ড, ২নং নাচনাপাড়া ইউনিয়ন, থানা-পাথরঘাটা, জেলা-বরগুনা তাকে আটক করা হয়।

এ সময় আটককৃত ব্যক্তির নির্মাণধীন বাস ভবনের ছাদের উত্তর পাশের্ব ২ টি সিমেন্ট এর তৈরী টবে লাগানো কথিত ২ (দুই) টি গাঁজা গাছ জব্দ করা হয়। আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে তার নিজ বাড়ির ছাদে ২০-২৫ টি গাঁজার গাছ লাগিয়েছিল কিন্তু অতিবৃষ্টির কারণে গাছগুলো ছোট থাকতেই মারা যায়।

তিনি নিজে গাঁজা সেবন ও বিক্রয়ের উদ্দেশ্যে এই গাঁজা গাছগুলো অতি গোপনে চাষ করে আসছিলেন বলে তিনিব জানান।

উক্ত আটককৃত আসামীকে উদ্ধারকৃত গাঁজা গাছসহ বরগুনার পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়।

এ সংক্রান্তে র‍্যাব বাদী হয়ে একটি মামলা দায়েয়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা।

এবিষয় র‍্যাবের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতেখারুজ্জামান  জানায়, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD