মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীর গলাচিপায় দুই দিন ব্যাপী টিসিবির খাদ্যপন্য বিতরন।

পটুয়াখালীর গলাচিপায় দুই দিন ব্যাপী টিসিবির খাদ্যপন্য বিতরন।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা  প্রতিনিধিঃ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ ( টিসিবি) এর উদ্দ্যেগে পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের টিসিবির ডিলার মোঃ রাসেল ষ্টোরের মাধ্যমে  ব্রীজ বাজারে দুইদিন ব্যাপী  ২১ সেপ্টেম্বর  বেলা ১০ টা থেকে  ২২ সেপ্টেম্বর সন্ধা ৬ টা পর্যন্ত বিভিন্ন স্থানে খোলাবাজারে স্বল্পমূল্যে তেল, ডাল, পেয়াঁজ ও চিনি বিক্রয় করা হয়।

জনসাধারণ জানান বর্তমান করোনা কালীন সময়ে বাজারে টিসিবির খাদ্যপন্য সর্বরাহ করায় সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশক করছি। তবে, আরো বেশী পরিমানে টিসিবির খাদ্যপন্য দিতে পারলে জনসাধারণের অনেক কষ্ট কমে যেত। এসময়ে জনসাধারণ লাইন ধরে টিসিবির নিত্যপ্রয়োজনীয় খাদ্যপন্য ক্রয় করতে দেখা যায়।

এ বিষয়ে ডাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুল ইসলাম বাদল ও ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম মুকু্ল সরকার এবং গলাচিপা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান এবং নিয়োমানুযায়ী খোলাবাজারে টিসিবির নিত্যপ্রয়োজনীয় খাদ্যপন্য সর্বারহ রাখার অনুরোধ জানান।

অপর দিকে ডাকুয়া ব্রীজ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ লিটন মৃধা, মোঃ হাসান, শিক্ষক  মোঃ রফিকুল ইসলাম সহ প্রায় অর্ধ শতাধিক ব্যবসায়ীরা গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানান। পাশাপাশি খোলাবাজার টিসিবির পন্য ধারাবাহিক বজায় রাখার অনুরোধ জানান।

এবিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী  অফিসার আশিষ কুমার বলেন, সরকারী নির্দেশনা অনুযায়ী  জনসাধারণের কথা ভেবে নিয়মিত টিসিবির পন্য সর্বরাহ করার চেষ্টা করে যাচ্ছেন,বলে তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD