মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২০ উপলক্ষে অবহিত করণ ও পরিকল্পনা সভা

পটুয়াখালীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২০ উপলক্ষে অবহিত করণ ও পরিকল্পনা সভা

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি।।পটুয়াখালীতে জাতীয়  ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২০ উপলক্ষে  অবহিত করণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইন টি সম্পর্কে সকলকে অবহিত করতে সোমবার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, পটুয়াখালী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পটুয়াখালী; উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা, পটুয়াখালী; সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিভিল সার্জন, পটুয়াখালী।

অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুর সুরক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা হ্রাস প্রভৃতি ক্ষেত্রে  ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  ভিটামিন ‘এ’ এর অভাবজনিত সমস্যা প্রতিরোধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান বছরে দুইবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন করে থাকে। এরই ধারাবাহিকতায় আগামী ২৬ সেপ্টেম্বর থেকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২০ অনুষ্ঠিত হবে। এতে  ৬-১১ মাস এবং ১২- ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে পরবর্তী দুই সপ্তাহ পর্যন্ত।
এ সময় পটুয়াখালী জেলার সম্মানিত অভিভাবকগণকে স্ব স্ব এলাকার নিকটস্থ টিকা সেবাকেন্দ্রে গিয়ে নির্ধারিত বয়সের শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর অনুরোধ করেন জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD