বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
দলে দলে বিএনপির লোকজন আওয়ামী লীগে যোগ দিচ্ছে

দলে দলে বিএনপির লোকজন আওয়ামী লীগে যোগ দিচ্ছে

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকার নারী বান্ধব সরকার। শেখ হাসিনার সরকার আমলে নারীরা অনেক ক্ষমতাবান। নারীদের জন্য বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা অনেক কিছু করেছেন। আজ নারীরা পাইলট, পুলিশ অফিসার সরকারের বড় বড় পদে বহাল আছেন। গ্রামীণ নারীদের জন্য বিধবা ভাতা বয়স্ক ভাতাসহ সকল সুবিধা দেয়েছেন। তাই আজ নারীরা দলে দলে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। শেখ হাসিনার তুলনা কারো সঙ্গে হবে না।

আজ শনিবার সকালে তার নির্বাচনী এলাকা কবিরহাট উপজেলার জনতা বাজার এ খায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধানশালিক, চর মন্ডলী, ধানশালিক ইউনিয়ন পরিষদ চত্বর, বিকালে কোম্পানীগঞ্জ উপজেলার শাহাদতপুর হাই স্কুল মাঠে এক মহিলা সমাবেশ ও পথসভার বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক ও কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, বাংলাদেশ কৃষকলীগের সহসভাপতি ডা. এ কে এম জাফর উল্ল্যাহ, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তিনি ড. কামালকে উদ্দেশ্য করে বলেন, বিগত ৪৭ বছরে ১৫ ই আগস্ট নারকীয় হত্যাকাণ্ড, ২১ আগস্টের হামলা, সারাদেশে সিরিজ বোমা হামলা ও জঙ্গি হামলা আপনি দেখেন নি? এখন পলাতক আসামি তারেক জিয়ার নির্দেশনা অনুযায়ী তার পরামর্শে বক্তব্য দিচ্ছেন। এ থেকে বুঝা যায় আপনি কত নিচে নেমে গেছেন। এখন আবোল-তাবোল বলতে শুরু করেছেন।

তিনি বলেন, এখন সারা বাংলায় ধান এখন নৌকায়, সারা দেশে নৌকার জোয়ার বইছে। আগামী ৩০ ডিসেম্বর দেশের মানুষ ভোট দিয়ে নৌকাকে আবার বিজয়ী করবে। কোনো অপশক্তি নির্বাচনকে বানচাল করতে পারবে না।

তিনি বলেন, আগামীতে নেত্রী সরকার গঠন করলে গ্রামকে শহরে পরিণত করবেন। বঙ্গবন্ধু কন্যা যে ওয়াদা করেন তা পালন করেন। নেত্রী বলেছেন প্রতিটিপরিবারের একজন বেকারকে চাকরি দেওয়া হবে।

তিনি সকলকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দলে দলে বিএনপির লোকজন আওয়ামী লীগে যোগ দিচ্ছে। 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD