মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
উজিরপুরে সন্ত্রাসী হামলায় গৃহবধুর শ্লীলতা হানিসহ আহত ৩

উজিরপুরে সন্ত্রাসী হামলায় গৃহবধুর শ্লীলতা হানিসহ আহত ৩

smart

Sharing is caring!

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার ধামসর গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় এক গৃহবধুর শ্লীলতা হানিসহ ৩জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২জন উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে উজিরপুর থানায় ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেছে আহতর পরিবার। স্থানীয় ও মামলা সূত্রে জানা যায় ধামসর গ্রামের শরৎ চন্দ্র হালদারের একটি পুকুরে মাছ চাষ করে। পাশের বাড়ির প্রফুল্ল হালদারের পুত্র অপূর্ব হালদার প্রতিদিন দুপুরে টেডা নিয়ে মাছ কোপাতে আসে। গত ১৯ সেপ্টেম্বর দুপুর ২টায় অপূর্ব হালদার টেডা নিয়ে মাছ কোপাতে আসলে শরৎ চন্দ্র হালদারের পুত্র সৌরভ হালদার(২০) বাধা দেয়। ওই দিন বেলা আড়াইটার দিকে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে ঢুকে অপূর্ব হালদার ও তার বাহিনী নিয়ে হামলা চালায়। হামলাকারিরা সৌরভ হালদারের মাথায় কোপ দিয়ে রক্তাক্ত জখম করে। সৌরভ হালদারের ডাক চিৎকারে তার চাচা দিলীপ হালদার(৫৫) ও মা রেখা হালদার(৪০) ফিরাতে আসলে তাদেরকেও পিটিয়ে আহত ও শ্লীলতা হানি ঘটায়। এ ব্যাপারে শরৎ চন্দ্র হালদার(৫৩) বাদী হয়ে অপূর্ব হালদার(২০), শিমন বিশ্বাস(২৫), উজ্জ্বল হালদার (৩০), মুকুন্দ হালদার(৬০) কে আসামী করে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করে। শরৎ চন্দ্র সংবাদকর্মীদের জানান, আমার ছেলে, ভাই ও স্ত্রীকে পিটিয়ে আহত করার পরেও অপূর্ব হালদার মেরে ফেলার হুমকি দিয়ে আসছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD