বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন
পটুয়াখালীতে ৪ অক্টোবর হতে দুই সপ্তাহ ব্যাপী জাতীয় ভিটামিন, এপ্লাস ক্যাম্পেইন কর্মশালা শুরু।

পটুয়াখালীতে ৪ অক্টোবর হতে দুই সপ্তাহ ব্যাপী জাতীয় ভিটামিন, এপ্লাস ক্যাম্পেইন কর্মশালা শুরু।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা  প্রতিনিধিঃ পটুয়াখালীতে  আগামী ৪ ঠা অক্টোবর হতে দুই সপ্তাহ ব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে জেলা পর্যায়ে অবহিতকরন ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ।

অদ্য ২১ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ভবনের সভাকক্ষে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডাঃ রেজাউর রহমানের উপস্থাপনায়  অবহিতকরন ও কর্মপরিকল্পনা সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।

এসময় বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উও-পরিচালক ডাঃ তৈয়ুবুর রহমান,  ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মোহাম্মদ মাহবুবুল ইসলাম,এবং প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, সদর উপজেলার স্বাস্থ্য পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম বিশ্বাস,  কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার প্রমুখ।

উক্ত সভায় প্রজেক্টরের মাধ্যমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর লক্ষ্য, উদ্দেশ্য ও করনীয় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সুমন কুমার বালা।

এছাড়াও সভায় জেলা ও উপজেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD