বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
দুই দিনব্যাপী গুগোল ফর্মস এবং গুগোল ক্লাসরুম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা-৩ সম্পন্ন

দুই দিনব্যাপী গুগোল ফর্মস এবং গুগোল ক্লাসরুম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা-৩ সম্পন্ন

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী । গুগোল ফর্মস ও গুগোল ক্লাসরুম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সর্বশেষ এবং তৃতীয় ব্যাচ সম্পন্ন হয়েছে।
চট্টগ্রাম অনলাইন স্কুল এবং এটুআই-এর আয়োজনে ১৯ এবং ২০ সেপ্টেম্বর বিকাল তিনটা থেকে শুরু করে রাত ৮ টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়। শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন প্রফেসর ফারুক আহমেদ পিডিপি-৪ এর পরামর্শক। এতে সভাপতি হিসেবে সংযুক্ত থেকে বক্তব্য প্রদান করেন নয়টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পের পিডি রায়হানা তসলিম। রবিবার রাতে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষনার্থীদের সামনে বক্তব্য প্রদান করেন ডঃ মোহাম্মদ দিদারুল আলম, প্রকল্প পরিচালক ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজেবিলিটি, শিক্ষা মন্ত্রণালয়।
কালাম ফেরদৌসী শান্তা, সহকারী শিক্ষক চরদ্বীপ সিকদারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চট্টগ্রাম এর সঞ্চালনায় সভাপতি হিসেবে সমাপনী বক্তব্য প্রদান করেন এ,জে,এম শরীফ হোসেন, সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মোঃ রফিকুল ইসলাম সুজন, এডুকেশন টেকনোলজি এক্সপার্ট (এটুআই),মোঃ কবির হোসাইন সহযোগী অধ্যাপক ও সংযুক্ত কর্মকর্তা (এটুআই), মোঃ সফিউদ্দিন (এপিএস) সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ ইকবাল সহকারি অধ্যাপক হিসাববিজ্ঞান বিভাগ বাংলাদেশ নৌবাহিনী কলেজ চট্টগ্রাম।

দুই দিনব্যাপী অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ আকতার হোসাইন কুতুবি, সহযোগী অধ্যাপক(গণিত) সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, চট্টগ্রাম। এছাড়াও প্রশিক্ষক হিসেবে সহযোগিতা করেন তানজিলুল হোসাইন রাব্বি, অভিজিৎ সাহা, মো.ইকবাল লুৎফুন্নেসা খানম এবং রাসেল উদ্দিন।
উল্লেখ্য সর্বশেষ এবং তৃতীয় ব্যাচে সমগ্র বাংলাদেশ থেকে বিভিন্ন স্তরের ১৬৪১ জন শিক্ষক আবেদন করেন এবং ২৮০ জন শিক্ষক এতে অংশ নেন। যার মধ্যে পটুয়াখালী জেলাধীন কলাপাড়া উপজেলার খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলাম এবং নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন অংশগ্রহণ করেন।
প্রধান প্রশিক্ষক আক্তার হোসেন কুতুবী বলেন, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি গুগোল ফর্মস এবং গুগল ক্লাসরুমে আপনারা যাতে আপনাদের প্রতিষ্ঠানে প্রয়োগ করতে পারেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD