মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীর কলাপাড়ায় ব্যবসা প্রতিষ্ঠানে বেড়েছে চুরি, ব্যাবসায়ীরা আতংকে

পটুয়াখালীর কলাপাড়ায় ব্যবসা প্রতিষ্ঠানে বেড়েছে চুরি, ব্যাবসায়ীরা আতংকে

Exif_JPEG_420

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় রাতের আধাঁরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় স্থানীয় ব্যবসায়িদের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে। বুধবার রাতে পৌর শহরের সদর রোড এলাকার বিসমিল্লাহ্ টেলিকম ব্যবসা প্রতিষ্ঠানের চালের টিন কেটে ভিতরে প্রবেশ করে ১১ টি এন্ড্রয়েড মোবাইল সেট, তিনটি বাটন ফোন, ৪০ পিস মেমোরি কার্ড ও বিভিন্ন মালামাল সহ নগদ টাকা নিয়ে যায়। এছাড়া একই রাতে চোরেরা গার্মেন্টস ব্যবসায়ি মো.শহিদের পৌর শহরেরর এতিমখানাস্থ বাসার কলাপসিবল গেটের তালা ভেঙ্গে তার ব্যবহৃত মোটর সাইকেল নিয়ে যায়। এ ঘটনায় মোটরসাইকেল মালিক কলাপাড়া থানায় একটি জিডি করেছে।
স্থানীয়দের ভাষ্য, চোরের দল পরিকল্পিত ভাবে বিশেষ করে ব্যাবসা প্রতিষ্ঠান, চাকুরীজীবিদের বাসা বাড়ীতে কিংবা অফিসে হানা দেয়। সুযোগ বুঝে তাদের লক্ষ্য নগদ টাকা কিংবা স্বর্নালংকার, মোটর সাইকেল, এন্ড্রোয়েড মোবাইল সেটের দিকে। করোনা ভাইরাসের পাশাপাশি সংঘবদ্ধ এ চোরদের কাছে মানুষ বিপদাপন্ন হয়ে পড়েছে।
কলাপাড়া থানার ওসি মো.মোস্তাফিজুর রহমান বলেন, খবর শোনার পরে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছি বলে তিনি  জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD