মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
বরিশাল সিটিতে ইমারত বিধিমালা ভঙ্গের দায়ে চারটি ভবন মালিদের’ ৬৫ লাখ টাকা জরিমানা

বরিশাল সিটিতে ইমারত বিধিমালা ভঙ্গের দায়ে চারটি ভবন মালিদের’ ৬৫ লাখ টাকা জরিমানা

Sharing is caring!

বরিশাল সিটি শহরে প্ল্যান (নকশা) শর্ত ভঙ্গ করে বহুতল আবাসিক ও বানিজ্যিক ভবন নির্মান কাজ শুরু করার দায়ে ৪ ব্যক্তি ও তাদের গংদের ৬৪ লাখ ৯৭ হাজার ২৮০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযুক্তদের আগামী ৭ কার্য দিবসের মধ্যে জরিমানার সমূদয় টাকা বরিশাল সিটি কর্পোরেশনের তহবিলে জমা প্রদানের জন্য চিঠি প্রদান করা হয়েছে।

কর্পোরেশন সূত্রে জানা গেছে, নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোডের এম.এ জলিল সড়কের আজিজ রহিম গং প্ল্যানের শর্ত ভঙ্গ করে বিধি বর্হিভূতভাবে ১৪ তলার আবাসিক ও বানিজ্যিক ভবন নির্মান কাজ শুরু করেন। বিষয়টি সিটি কর্পোরেশনের দৃষ্টিগোচর হলে ইমারত বিধিমালা ভঙ্গের দায়ে তাদেরকে মোট ২৫ লাখ ৪৫ হাজার ৭১২ টাকা জরিমানা করা হয়েছে।

একই সড়কের রেজিন উল কবির গং প্ল্যানের শর্ত ভঙ্গ করে বর্হিভূতভাবে ১০ তলা আবাসিক ভবন নির্মান কাজ শুরু করেছেন। এজন্য তাদেরকে ১১ লাখ ৮৩ হাজার ৯৫২ টাকা জরিমানা করা হয়েছে।

নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের কালিশ চন্দ্র রোডের বিধান মজুমদার গং প্ল্যানের শর্ত ভঙ্গ করে ৯তলা আবাসিক ভবন নির্মান করেছেন। এর জন্য তাদেরকে ৪ লাখ ৮৬ হাজার ৯৯২টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ১৩ নম্বর ওয়ার্ডের সিএন্ডবি রোডের পূর্ব পাশের ১ নং পুল সংলগ্ন এলাকার মোঃ আবদুল হাই গং ১৫ তলার আবাসিক ও বানিজ্যিক ভবন নির্মান কাজ শুরু করেছেন। এর জন্য তাদেরকে ২২ লাখ ৮০ হাজার ৬২৪ টাকা জরিমানা করা হয়েছে।

কর্পোরেশনের সূত্র আরো জানায়, উল্লেখিত ওই সকল ব্যক্তিদের প্ল্যানের শর্ত ভঙ্গ করে ভবন নির্মানের দায়ে জরিমানা করে জরিমানার টাকা আদায়ে গত ১৫ সেপ্টেম্বর চিঠি প্রদান করা হয়েছে। চিঠিতে জরিমানার সমূদয় টাকা আগামী ৭ কার্য দিবসের মধ্যে বরিশাল সিটি কর্পোরেশনের তহবিলে জমা প্রদান করতে বলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD