মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কাঠমিস্ত্রীর জমি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগে সাংবাদিক সম্মেলন

কাঠমিস্ত্রীর জমি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগে সাংবাদিক সম্মেলন

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি॥ ডাক্তার গ্রুপ কর্তৃক কাঠমিস্ত্রীর জমি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেছেন কুয়াকাটা পৌর এলাকার বাসিন্দা হালিম বেপারী। বৃহস্পতিবার বেলা ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবে এ সংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলনে দিনমজুর হালিম বলেন,অভাব অনটনের কারনে কুয়াকাটার গুরুত্বপূর্ন জমি হওয়া সত্ত্বেও জেএল ৩৪ নং লতাচাপলী মৌজার এসএ ১২৫৩ নং খতিয়ানের ৫২৪৮ নং দাগ থেকে তাদের ভোগদখলীয় ৩৩ শতক জমি থেকে সাড়ে ১৬ শতক জমি ডাঃ হনুফা বেগম,ডাঃ মিজানুর রহমান,ডাঃ রফিকুল ইসলাম,ডাঃ ফাতেমা ইয়াসমিন,ডাঃ মোসাঃ ফেরদৌসী আকতার ও মোসাঃ সালমা বেগমের কাছে ২০১১ সালে ৩৬৭৮ নং কবলা দলিল মূলে কম দামে বিক্রি করে। বিক্রিত জমি বুঝে নিয়ে সেখানে তারা অরোবা প্যালেস নামে একটি আবাসিক হোটেল নির্মাণ করে ভোগদখল ও ব্যবসা করে আসছে।
লিখিত বক্তব্যে হালিম বেপারী কলেন,ক্রয়কৃত জমির একটি অংশ পিছনের দিকে হওয়ায় ডাক্তারদের নজর পরে তাদের পারিবারিক অবশিষ্ঠ সাড়ে ১৬শতক জমির উপর। পিছনের জমির পরিবর্তে সামনের জমি দিতে চাপ সৃষ্টি করে। এতে রাজি না হওয়ায় সন্ত্রাসী গ্রুপ নিয়ে দখলের চেষ্টা চালায়। এবিষয়ে কুয়াকাটা পৌর মেয়র ও মহিপুর থানায় লিখিত অভিযোগ করলে কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লার হস্তক্ষেপে দখল করতে ব্যর্থ হয়। থানা পুলিশের কাছে সহায়তা চাইলে তারা উল্টো আমাকে ডাঃ গ্রুপের সাথে জামেলা মিটিয়ে ফেলার জন্য চাপ সৃষ্টি করে। অবশেষে এমন হয়রানী ও জোরপূর্বক দখল চেষ্টা রুখতে কলাপাড়া বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে ২০১৯ ইং সালে একটি মামলা দায়ের করেন তিনি। মামলার আসামীরা ডাঃ হওয়ার অযুহাতে বার বার সময় চেয়ে কালক্ষেপন করছে। আদালতে হাজির না হয়ে বিচার কার্যে দীর্ঘ সূত্রিতায় নিয়ে যাচ্ছে।
লিখিত বক্তব্যে আরো জানান, বর্তমানে তাদের ভোগখলীয় জমির সামনের অংশ থেকে দুই শতক জমি দলিল করে দিতে চাপ সৃষ্টি করছে। আসামীরা প্রভাবশালী হওয়ায় ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে নানা ভাবে ক্ষতিসাধনসহ প্রান নাশের হুমকী দিয়ে আসছে। দিনমজুর হালিম বেপারী আক্ষেপ করে সাংবাদিকদের বলেন, আমাদের জমি ক্রয় করে আমাদেরই উৎখাত করতে মরিয়া হয়ে উঠেছে ডাক্তার গ্রুপ। এ অবস্থায় প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে ভূক্তভোগি হালিম বেপারী ও তার পরিবার।
এ বিষয়ে কথা হয় ডাঃ হনুফা বেগমের সাথে। তিনি জোরপূর্বক দখল চেষ্টা ও জমির দলিল দিতে চাপ সৃষ্টি করার কথা অস্বীকার করে বলেন তাদের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। দলিলের চৌহিদী অনুযায়ী জমি বুজিয়ে দিতে বললে হালিম বিভিন্ন কল্পকাহিনী সাজিয়ে বিষয়টি এড়িয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, হালিম অসহায় হওয়ায় তার নিজের জমির উন্নয়ন,মেয়ের বিয়েসহ বিভিন্ন সময়ে আমারা তাকে আর্থিক সহায়তা করেছি। হয়রানী করার প্রশ্নই আসে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD