মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বোরহানউদ্দিন কাচিয়ায় জমি দখলের চেষ্টার অভিযোগ

বোরহানউদ্দিন কাচিয়ায় জমি দখলের চেষ্টার অভিযোগ

Sharing is caring!

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে রতনপুর বাজার কালু লসকরের ছেলে জাকির গংদের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। একই এলাকার হাজী আবু তাহেরের ছেলে নাজিউর রহমান বাবুল এ অভিযোগ করেন। বৃহস্পতিবার সকালে তিনি অভিযোগ করে বলেন, আমাদের ভোগ দখলীয় জমিতে আমরা দখল অবস্থায় আছি । আমরা গত ১৮-০৮-২০ ইং তারিখে বোরহানউদ্দিন থানায় একটি সাধারণ ডাইরী করি যাহার নং ৭২৩। তফসিল সম্পত্তি মৌজা কাচিয়া, জে এ ল নং ৩৯, এস এ খতিয়ান নং – ৭৮৮, দাগ নং ১১৭, ১১৮, ১২০,১১৬, ১০০। এস এ খতিয়ান নং ৭১২, দাগ নং ২৩। এস এ খতিয়ান নং ৬৩৭, ২৬১, ৬৩১, দলিল মূলে মালিকানা দলিল নং ৩৬৯০,৩৭০,৩৭২, ৩৬৭ রেজিষ্টি তারিখ ২০/০১/১৯৯৩ ইং। দলিল মূলে মালিকানা দলিল নং ৪৪৪১ রেজিষ্টি তারিখ ০৫/ ১২/১৯৮৩ ইং, দলিল নং ২৪৯, তারিখ ০৮/০৭/১৯৬০ রেজিষ্টি কৃত। এই জমির বিষয়ে বোরহানউদ্দিন থানায় অভিযোগ আছে যাহা বিচার কাজ চলমান। কিন্তু আমাদের প্রতিপক্ষ জাকির গংরা বৃহস্পতিবার ভোর ৬ টায় জোরপূর্বক বাঁশদিয়ে ঘর উত্তোলনে চেষ্টা করে। পরে বিষয়টি বোরহানউদ্দিন থানায় জানাই। পুলিশ ঘটনাস্থলে এসে উভয় শান্তির লক্ষ্যে ঘর উত্তোলনে বাধা দেয়। এব্যপারে জাকিরের কাছে জানতে চাইলে তাকে খুঁজে পাওয়া যায়নি তবে তার স্ত্রী মিনারা বেগম বলেন, জমি নিয়া থানায় বিচার কাজ চলমান আছে। আমরা ঘর উত্তোলন করার চেষ্টা করতেছিলাম। যাহাতে তারাতারি বিচার হয়। পুলিশ এসে ঘর উত্তোলনে বাধা দিয়েছে। কাগজে পাইলে ঘর উত্তোলন করমু না পাইলে ঘর উঠামু না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD