মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু
‘যদি ফাউল করেন, জনগণ লাল কার্ড দেখিয়ে দেবে’

‘যদি ফাউল করেন, জনগণ লাল কার্ড দেখিয়ে দেবে’

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচন সামনে আসছে। বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্ট নেতাদের বলছি, নাকে খত দিয়ে মাঠে খেলতে এসেছেন সেটা ভালো কথা। কিন্তু ঠিকভাবে খেলবেন। যদি ফাউল করেন তাহলে জনগণ আপনাদের লাল কার্ড দেখিয়ে দেবে।

শনিবার বিকালে টাঙ্গাইলে দলীয় প্রার্থীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগের প্রার্থী তানভীর হাসান ছোট মনির সমর্থনে গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বড়শিলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

নাসিম বলেন, নির্বাচন কমিশনের ওপর আমাদের বিশ্বাস আছে। কিন্তু যারা অননুমোদিত দল জামায়াতে ইসলাম, তারা বিএনপির সঙ্গে মিলে নির্বাচনের মাঠে নেমেছে। অবশ্যই জনগণ তাদের বিচার করবে।

মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল খালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তানভীর হাসান ছোট মনির, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আনিসুর রহমান আনিছ, গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার সাধারণ সম্পাদক সুরুজ তালুকদার, গোপালপুর পৌসসভার মেয়র রকিবুল হক সানা, ভূঞাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাদল তরফদার, ধোপাকান্দি ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া বড় মনি প্রমুখ।

পরে স্বাস্থ্যমন্ত্রী গোপালপুর উপজেলার হেমনগরে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। এ সময় আরও বক্তব্য দেন গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, হেমনগর ইউপি চেয়ারম্যান আয়ুব খান, ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD