মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীর গলাচিপায় মাছের সাথে শত্রুতা!

পটুয়াখালীর গলাচিপায় মাছের সাথে শত্রুতা!

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃপটুয়াখালীর গলাচিপায় পূর্বশত্রুতার জেরে পুকুরে গ্যাস বড়ি প্রয়োগ করে প্রায় তিন লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।

গত ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার গভীর রাতে উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নে লামনা গ্রামে এ নেক্কার জনক ঘটনাটি ঘটে। প্রায় ৩০ শতাংশ জমির পুকুরে গ্যাস বড়ি প্রয়োগে বিভিন্ন প্রজাতির কয়েক মন মাছ মরে পচে যায়।

ঘটনারসুএে জানাগেছে, উপজেলার বকুল বাড়িয়া ইউনিয়নে লামনা গ্রামের মোছলেম হাওলাদার দীর্ঘদিন থেকে নিজস্ব পুকুরে মাছ চাষ করে আসছে। প্রতি দিনের মত সকালে পুকুরে মাছের খাবার নিয়ে গেলে পুকুরের সব মাছ মরে ভেসে উঠতে দেখে সবাইকে খবর দেয়। মোছলেম হাওলাদার জানান, আমার পুকুরে কে বা কারা গ্যাসের বড়ি দিয়ে মাছ মেরেছে তা আমি জানি না। কিন্তু আমি এখন পথে বসে গেলাম। মাছের পিছনে আমার সব টাকা এবং ঋণের টাকা ব্যায় হয়েছে। আমি এখন কী করব ভেবে পাচ্ছি না। মৃত্যু ছাড়া আর কোন পথ দেখি না। তাছাড়া আমার একটি প্রতিবন্ধি মেয়ে রয়েছে। আমি এর বিচার ও ক্ষতিপূরণ চাই।

এ বিষয় নিয়ে আদালতে মামলার প্রস্তুতি চলছে। বকুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবু জাফর খান উক্ত ঘটনার বরাত দিয়ে বলেন, বিষয়টি জানতে আমি সরেজমিনধ শুনেছি। ঘটনাস্থলে যাব। পুকুরের মারা যাওয়া মাছ নিয়ে মো. বশির হাওলাদার গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও গলাচিপা সিনিয়র মৎস্য কর্মকর্তাকে অবহিত করেন,বলে যানাযায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD