মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
বিএম কলেজে মুখোশধারীদের হামলা

বিএম কলেজে মুখোশধারীদের হামলা

Sharing is caring!

বরিশাল  সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সমাজকল্যান বিভাগে সশস্ত্র হামলা চালিয়েছে মুখোশধারী সন্ত্রাসীরা। পাশাপাশি ওই বিভাগের স্টাফ মিজানুর রহমান বাচ্চুকে কুপিয়ে জখমও করা হয়েছে। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে সহকর্মীরা।

বুধবার দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।

সমাজকল্যান বিভাগের প্রধান প্রফেসর আব্দুস সবুর বলেন, ১টার দিকে মুখোশধারী ২০/২৫ জন ব্যক্তি ধারালো অস্ত্র ও রড নিয়ে সমাজকল্যান বিভাগে প্রবেশ করে। এসময় তারা ঢুকেই আমাদের স্টাফ মিজানুর রহমান বাচ্চুর মোটরসাইকেল ভাঙচুর করে। তারপর তারা দ্বিতীয় তলায় উঠে মিজানুর রহমান বাচ্চুকে মারধর ও কুপিয়ে জখম করে। পাশাপাশি বিভাগের অফিসে ব্যাপক ভাঙচুর চালায়। মুখোশধারীরা দুইটি টিভি, কম্পিউটার সহ আমার রুমে অর্থাৎ বিভাগীয় প্রধানের রুম এবং সকল চেয়ার টেবিল ভাঙচুর করে। পুরো ডিপার্টমেন্ট লন্ডভন্ড করে ফেলেছে। পরে তারা সিসি টিভি রেকর্ড ও মেশিন নিয়ে যায়। বাচ্চুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে হামলার কি কারণ সেই সম্পর্কে কিছুই জানেন না বলে জানিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া।

তিনি জানান, কারা এবং কেন হামলা করেছে সেই বিষয়টি আমরা জানিনা। পুলিশ তদন্ত করছে এবং এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আহত মিজানুর রহমান বাচ্চু জানান, হঠাৎ করে এই মুখোশধারীরা কেন এবং কি কারণে হামলা চালিয়েছে জানিনা এবং তিনি কাউকে চেনেন না বলেও জানিয়েছেন।

বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের ওসি নুরুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD