মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
নৌকার বিজয়ের লক্ষ্যে নির্বাচনি প্রচারণায় রাজশাহী ছাত্রমৈত্রী

নৌকার বিজয়ের লক্ষ্যে নির্বাচনি প্রচারণায় রাজশাহী ছাত্রমৈত্রী

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: রাজশাহী-২ সদর আসনের ১৪ দল মনোনীত এবং মহাজোট সমর্থিত প্রার্থী জননেতা ফজলে হোসেন বাদশা’র পক্ষে নৌকার প্রচারণা কর্মসূচি পালিত হয়।

আজ শনিবার বিকেল ৪টায় ১৯নং ওয়ার্ড ছাত্র মৈত্রীর উদ্যোগে এ প্রচারণা কর্মসূচি পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সহসভাপতি এবং রাজশাহী মহানগর সভাপতি এএইচএম জুয়েল খান, বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ শাখার সাধারণ সম্পাদক মোঃ শাকিল, ১৯ নং ওয়ার্ড ছাত্র মৈত্রী নেতা আহাদ আলী, রিসাত আলী, বিপ্লব হোসেন, সিয়াম, তপু, অন্তর, আলামিন, নাজমুল প্রমুখ।

একইদিনে সাহেব বাজার কাপড়পট্টিতে সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচারনা করেন রাজশাহী মহানগর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সহসভাপতি এবং রাজশাহী মহানগর সভাপতি এএইচএম জুয়েল খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৈত্রীর সংগঠক মোঃ জাকির হোসেন, মোঃ জোবায়ের জোহা, সিয়াম সরকার, মোঃ আবুল খায়ের, রাকিবুল ইসলাম তানভীর প্রমুখ।

মুক্তিযদ্ধের চেতনায় ন্যায্যতা ও সাম্যের ভিত্তিতে জননেতা ফজলে হোসেন বাদশার নেতৃত্বে রাজশাহী উন্নয়ন এবং গণতান্ত্রিক ধারাকে বিজয়ী করার লক্ষ্যে ছাত্র মৈত্রীর রাজশাহী মহানগর কর্তৃক গৃহীত লাগাতার প্রচার অভিযান কর্মসূচির অংশ হিসেবে গত ২০ ডিসেম্বর থেকে প্রচার-প্রচারণার শেষদিন পর্যন্ত শহরের বিভিন্ন পয়েন্টে চলবে প্রচারণা। প্রচারকালে কেবল রাজশাহীতেই নয়, সারাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ১৪ দলীয় প্রার্থীদের নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান সংগঠনের রাজশাহী মহানগর সভাপতি জুয়েল খান। তিনি বলেন,“দেশে যে উন্নয়নের শুভ সূচনা ঘটেছে, তাকে অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেয়ার বিকল্প নেই।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD