মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
৩৫ ঘন্টা পর লঞ্চ থে‌কে উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্ত

৩৫ ঘন্টা পর লঞ্চ থে‌কে উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্ত

Sharing is caring!

বরিশাল নদী বন্দরে ঢাকা থেকে আসা পারাবত-১১ লঞ্চের তৃতীয় তলার ৩৯১ নম্বর কেবিন থে‌কে উদ্ধার হওয়া নারীর লাশ হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার নিহতের ভাই মোক্তার হোসেন তার লাশ গ্রহন করে।
রা‌তে বরিশাল সদর নৌ থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত নারীর নাম জান্নাতুল ফেরদৌস লাভলী (২৯)। তার স্বামী ওলীয়র রহমানের বাড়ি ফরিপুরের ভাঙ্গা এলাকায়। নিহত লাভলী তার বাবা আব্দুর লতিফ মিয়ার সাথে রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় থাকতো। তিনি ২ ছেলের জননী।
ওসি আরও জানান, যে না‌ম ও মোবাইল নম্বর দি‌য়ে ল‌ঞ্চের কে‌বিন নেওয়া হ‌য়ে‌ছে, তা স‌ঠিক নয় ব‌লে প্রাথ‌মিক ভা‌বে নি‌শ্চিত হওয়া গে‌ছে। ত‌বে সব‌কিছু আরও ক‌ঠোর ভা‌বে পর্য‌বেক্ষণ করার পাশাপা‌শি খ‌তি‌য়ে দেখা হ‌চ্ছে। এছাড়া সিসি টিভিতে দেখতে পাওয়া ব্যাক্তিকে খোঁজা হচ্ছে। অতি দ্রুত আমরা তাকে গ্রেফতার করতে পারবো।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর সকালে নৌ পুলিশ বরিশাল নদী বন্দরে পারাবত-১১ লঞ্চের তৃতীয় তলার ৩৯১ নম্বর কেবিন থেকে মরদেহটি উদ্ধার করে।মর‌দেহ উদ্ধা‌রের সময় ঘটনাস্থলে সিআইডির দলসহ পু‌লি‌শের বি‌ভিন্ন ইউনিট কাজ করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD