মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সমুদ্রে জেলেদের জীবন ও সম্পদ রক্ষায় ১১ দফা দাবীতে নৌযান শ্রমিক ইউনিয়নের মতবিনিময়

সমুদ্রে জেলেদের জীবন ও সম্পদ রক্ষায় ১১ দফা দাবীতে নৌযান শ্রমিক ইউনিয়নের মতবিনিময়

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি।গভীর সমুদ্রগামী মাছধরা ট্রলারের জেলেদের জীবন ও সম্পদ রক্ষায় ১১ দফা দাবি জানিয়ে বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের ব্যানারে কুয়াকাটা প্রেসক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ডেমরা থানা শাখার সভাপতি, হিমি পরিবহণের মালিক মোঃ জাকির হোসেন লিখিত ভাবে ১১ দফা দাবিসমূহ সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের মহিপুর থানা শাখার সভাপতি ও মহিপুর থানা শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম ফরাজী।
প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লবের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু প্রমুখ। সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাঈদ।
লিখিত ১১ দফা দাবির মধ্যে ছিল গভীর সমুদ্রে অবস্থানের সময় জেলেদের দিক নির্ণয়ের জন্য কুয়াকাটায় বাতিঘর নির্মাণ, প্রতিটি মাছধরা ট্রলারে জিপিএস প্রদান, মাছধরা ট্রলারে থাকা মাঝী ও ফিটনেস বিহীন ট্রলার সমূহকে সাগরে যেতে না দেওয়া এবং কর্মস্থলে মৃত্যুবরণকারী প্রত্যেক জেলে পরিবারকে শ্রম আইনের আওতায় এনে ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া ইত্যাদি।
এ সময় কুয়াকাটা প্রেসক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD