বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
শিক্ষকদের দ্রুত এডহক নিয়োগের দাবীতে সকশিস নেতাদের ভার্চ্যুয়াল সভা

শিক্ষকদের দ্রুত এডহক নিয়োগের দাবীতে সকশিস নেতাদের ভার্চ্যুয়াল সভা

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।প্রাতিষ্ঠানিক ত্রুটিজনিত কারণে কাউকে বঞ্চিত না করে প্রতিষ্ঠান সরকারি করণের তারিখে কর্মরত সকল শিক্ষক-কর্মচারীকে অন্তর্ভূক্ত করে দ্রুত এডহক নিয়োগের দাবীতে সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস)-এর বরিশাল আঞ্চলিক ইউনিটের ভার্চ্যুয়াল সভা রবিবার রাতে অনুষ্ঠিত হয়েছে।

সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস)-এর বরিশাল আঞ্চলিক ইউনিটের সভাপতি, আগৈলঝারা সরকারি আব্দুর রব কলেজের সহকারী অধ্যাপক মো.মোস্তাফিজুর রহমান’র সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির  সাংগঠনিক সম্পাদক, কলাপাড়া সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজের প্রভাষক মো.আবু ইউসুফ’র সঞ্চালনায় দেশব্যাপী এ ভার্চ্যুয়াল মিটিং অনুষ্ঠিত হয়। সরকারি কলেজ বিহীন উপজেলাসমূহে ১টি করে কলেজ সরকারি করণের জন্য বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থার অগ্রপথিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে ধন্যবাদ ও কৃতজ্ঞা জ্ঞাপন করে স্বাগত বক্তব্য রাখেন সকশিস কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আ ন ম রিয়াজ উদ্দিন। বরিশাল বিভাগের ভার্চ্যুয়াল সভা চলাকালে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো.আবু ইউসুফ উল্লেখ করেন শিক্ষা মন্ত্রণালয়ে বার বার কাগজ দেখার নামে সদ্য সরকারি কলেজ শিক্ষকদের সাথে যে বিড়ম্বনা করছে এ থেকে মুক্তি পেতে আন্দোলন ও সংগ্রামের বিকল্প নাই এবং দাবী আদায়ের জন্য নিজেদের আরও ঐক্যবদ্ধ হয়ে আলোচনা কর্মসূচী ও সু-কর্মকৌশলের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে। ০৪ অক্টোবার প্রতি জেলায় এবং ১১ অক্টোবর ঢাকার কর্মসূচী বাস্তবায়নের জন্য সভায় সকল শিক্ষকদের অংশগ্রহণের জন্য  গুরুত্ব দেওয়ার আহ্বান করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সকশিসের কেন্দ্রীয় কমিটির সভাপতি জহুরুল ইসলাম, সহ-সভাপতি জাকারিয়া মাহমুদ, সহ-সভাপতি মো. আবু সাইদ আতিকুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইসহাক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ন.ম. রিয়াজ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুস সবুর সরকার ও সাংগঠনিক সম্পাদক (সার্বিক) মো. কামরুল হাসান পাঠান।

এছাড়াও বক্তব্য রাখেন সকশিস বরিশাল জেলা  কমিটির সভাপতি মো. আল-আমীন হোসেন ও সাধারণ সম্পাদক লিটন, পটুয়াখালী জেলা কমিটির সাধারণ সম্পাদক কৃষিবিদ লিটন ও সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন , ভোলা  জেলা কমিটির সভাপতি রিয়াজ শাহেদ ও সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা, বরগুনা জেলা কমিটির সভাপতি মো.ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক। ঝালকাঠি জেলা কমিটির সভাপতি মো.খোকন ও সাধারণ সম্পাদক সেলিম আঁকন এবং পিরোজপুর জেলা কমিটির সভাপতি মো. শাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক সুমন মজুমদার। ভার্চ্যুয়াল সভায় আরও উপস্থিত  ছিলেন বরিশাল বিভাগের সদ্য সরকারিকৃত ২৪টি কলেজের শিক্ষকবৃন্দ।

সকশিস নেতারা শিক্ষকদের যৌক্তিক ১৪টি দাবীর প্রতি একাত্ততা জানিয়েছেন। বরিশাল অঞ্চলের সকল শিক্ষক নেতৃবৃন্দের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সম্পাদক মো. ইসহাক সকশিস এর কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। সবশেষে সকশিস কেন্দ্রীয় কমিটির সভাপতি জহুরুল ইসলাম প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর দাবী পূরণের আবেদনপত্র জমা দান, স্থানীয় সংসদ সদস্য বরাবরে আবেদন পত্র জমা দান ও মত বিনিময়, দেশব্যাপী গণসংযোগ, ৬৪ টি জেলা সদরে/ডিসি অফিসের সামনে মানব বন্ধন ও ঢাকায় মানব বন্ধন কর্মসূচী বাস্তবায়নের ঘোষণা প্রদান করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD