সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
বরিশালে ভর্তি নিয়ে তেলেস মাতি……..!!

বরিশালে ভর্তি নিয়ে তেলেস মাতি……..!!

Sharing is caring!

সারাদেশের মতো বরিশালেও একাদশ শ্রেনীতে ভর্তি কার্জক্রম শুরু হয়েছে। তবে শুরুতেই বরিশাল জগদীশ সারস্বত গালস স্কুল এ্যান্ড কলেজে একাদশ শ্রেনীতে ভর্তী প্রার্থী শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে নয় ছয় শুরু করেছে প্রতিষ্ঠানের এক শ্রেনীর শিক্ষক, কর্মচারী ও এ্যাডহক কমিটির সভাপতি রাবেয়া খাতুন। বেশ কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবকগন অভিযোগ করে বলেন, আমরা ভর্তীর সকল ফরামালিটি শেষ করে করে গত ১৩ তারিখ রবিবার কলেজে ভর্তী করাতে গেলে সেখানের ভর্তী প্রক্রিয়ার দায়িত্বে থাকা শিক্ষকরা সাফ জানিয়ে দেয় আমরা এবার কোন ভর্তী নিচ্ছিনা। এ খবর শোনার পর থেকে আমরা আমাদের মেয়েদের ভবিষৎ নিয়ে দু:চিন্তায় আছি। সুজন হালদার নামের এক অভিভাবক জানান, গত ১৩ তারিখ আমার বোন পূজা রানী শাহা’কে জগদীশ সারস্বত স্কুল এ্যান্ড কলেজে ভর্তী করাতে গিয়ে আমরা এক নতুন বিপদের স্বন্মুখিন হই। তারা তাদের প্রতিষ্ঠানে কোন ভর্তী করাবেনা বলে জানিয়ে দেয়। পরবর্তীতে সুজন হালদার ভর্তীতে গড়িমসির বিষয়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষবোর্ড চেয়ারম্যানের কাছে একটি লিখিত অভিযোগ দেন। এদিকে অভিভাবকরা এনিয়ে শিক্ষকদের সাথে কথা বল্লে তারা এ্যাডহক কমিটির সভাপতি রাবেয়া খাতুনের নির্দেশ বলে জানিয়ে দেন। অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: শাহ আলমের কাছে জানার জন্য একাদিক বার ফোন করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। কেন ভর্তী নেওয়া হচ্ছেনা এ বিষয়ে কলেজের এ্যাডহক কমিটির সভাপতি রাবেয়া খাতুন’র কাছে জানতে চাইলে তিনি বলেন গত ক’দিন যাবৎ আমি অসুস্থ। কেন ভর্তী নেওয়া হয়নি এ বিষয়ে তিনি কোন সদ উত্তর দিতে পারেননি। তবে প্রতিষ্ঠানের বিশ্বস্ত একটি সূত্রে জানাযায়, কলেজে একাদশ শ্রেনীতে ভর্তী না করানোর পিছনে তাদের একটি অসৎ উদ্দেশ্য কাজ করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD