শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে ১ লক্ষ তালের বীজ বপণ কর্মসূচির শুভ উদ্বোধন ।

বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে ১ লক্ষ তালের বীজ বপণ কর্মসূচির শুভ উদ্বোধন ।

Sharing is caring!

প্রাকৃতিক দুর্যোগ প্রশমনকল্পে সমগ্র বরিশাল জেলা ব্যাপী ১ লক্ষ তালবীজ বপন কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল। আজ ১৪ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টায় বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে, উপজেলা প্রশাসন বরিশাল সদর এর আয়োজনে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের সহযোগিতায় কাউনিয়া বিসিক সংলগ্ন চরবাড়িয়া ইউনিয়ন এর মতাশা বাজার এলাকায়। বরিশাল জেলা ব্যাপী ১ লক্ষ তালের বীজ বপণ কর্মসূচির ২০২০ এবং শুভ উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম। উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল মোহাম্মদ তৌফিকুল আলম, বিভাগীয় বন কর্মকর্তা সামাজিক বন বিভাগ বরিশাল, মোঃ জিএম রফিক আহাম্মেদ, উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল দিলারা খানম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা বরিশাল সদর উপজেলা, রেহানা বেগম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বরিশাল প্রশান্ত কুমার রায়, পিআইও বরিশাল সদর উপজেলা কামরুজ্জামান, চেয়ারম্যান চরবাড়িয়া ইউনিয়ন পরিষদসহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তি, ইউনিয়ন পরিষদের মেম্বার, শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন। বরিশাল জেলা ব্যাপি ১ লক্ষ তালের বীজ বপণ কর্মসূচির ২০২০ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক বরিশাল এসময় তিনি বলেন, তাল বীজ বপন কর্মসূচি আজ থেকে চলবে বরিশাল জেলার ১০ টি উপজেলায় এক যোগে এ কর্মসূচি পালিত হবে। প্রতি উপজেলায় ১০ হাজার করে তালের বীজ বপন করা হবে। উপজেলা প্রশাসনের সাথে সর্বস্তরের জনগণ উপস্থিত থেকে তাল বীজ বপন করবে। উক্ত অনুষ্ঠানকে সফল এবং সার্থক করতে নিজ নিজ স্থান থেকে বরিশাল জেলার সকল ব্যক্তি প্রতিষ্ঠান সকালের সর্বাত্মক সার্বিক সহযোগিতা এবং উপস্থিতি কামনা করেন বরিশাল জেলা প্রশাসক, এস, এম, অজিয়র রহমান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD