মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
ঢাকা-বরিশাল রুটে চলাচলরত পারাবত ১১ লঞ্চের একটি সিঙ্গেল কেবিন থেকে অজ্ঞাত পরিচয়ে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঢাকা-বরিশাল রুটে চলাচলরত পারাবত ১১ লঞ্চের একটি সিঙ্গেল কেবিন থেকে অজ্ঞাত পরিচয়ে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Sharing is caring!

সোমবার সকালে বরিশাল নদীবন্দরে নোঙর করা ওই লঞ্চটির তৃতীয় তলার ৩৯১ নম্বর কেবিন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩৫-৪০ বছর।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল সদর নৌ থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, রোববার রাতে পারাবত ১১ লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে রওনা দেয়।
সোমবার ভোরে বরিশাল নদীবন্দরে লঞ্চটি ঘাটে আসে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীরা লঞ্চ থেকে নেমে যায়। পরে লঞ্চের স্টাফরা কেবিন চেক করতে গিয়ে ৩৯১ নম্বর কেবিনের যাত্রীর মৃত্যুর বিষয়টি জানতে পারে এবং পুলিশকে অবহিত করে।
পরে পুলিশ গিয়ে দরজা খোলা অবস্থায় থাকা কেবিনের ভেতর থেকে সালোয়ার কামিজ পরিহিত ওই নারীর মরদেহ উদ্ধার করে।
তবে ওই নারীর তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি। কারণ কেবিনটি একজন পুরুষের নামে নেয়া ছিল। আর কেবিনের টিকিটে দেয়া তথ্যানুযায়ী মোবাইল নম্বরে ফোন দেয়া হলে সেটি কুমিল্লার লাকসামে অবস্থানরত এক ব্যক্তি রিসিভ করেন।
প্রাথমিক যাচাই-বাছাই করে ওই ব্যক্তি কুমিল্লাতে রয়েছেন বলে জানা গেছে। ফলে ভুয়া মোবাইল নম্বর দিয়ে কেবিনটি নেয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
ওসি জানান, সুরতহালে প্রাথমিকভাবে তেমন কিছু পরিলক্ষিত হয়নি। তবে দরজা খোলা থাকায় প্রাথমিকভাবে সন্দেহ হচ্ছে ওই নারীর সঙ্গে আরও কেউ ছিল।
তাই তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মরদেহ কোতোয়ালি থানা পুলিশের জিম্মায় রয়েছে; তারা মরদেহের ময়নাতদন্তসহ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD