মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ভোলা-যশোরে সদ্য যোগদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে নারী ধর্ষণের অভিযোগ।

ভোলা-যশোরে সদ্য যোগদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে নারী ধর্ষণের অভিযোগ।

Sharing is caring!

এম এইচ ফাহাদ-বিশেষ প্রতিনিধি: প্রথমে প্রেম পরে বিয়ের প্রলোভনে একাধিকবার হোটেলে রাত্রিযাপন। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মন্ত্রণালয়ে এমন অভিযোগ করেছেন সিলেট ও ময়মনসিংহের দুই নারী। দুটি অভিযোগে অভিযোগকারী দুই নারীকে আজ তদন্ত কমিটির কাছে হাজির হতে বলা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তাকেও ডাকা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব যিনি যশোর জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সদ্য যোগদান করেছেন। ৭ জুলাই তার পুরনো কর্মস্থল ভোলার জেলা প্রশাসক বরাবর অভিযোগ দুটি করেন দুই নারী। অভিযোগ পেয়ে ২৬ জুলাই তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। অভিযোগ দুটি তদন্ত করতে ইতোমধ্যে সেই দুই নারীকে মন্ত্রণালয়ে উপস্থিত হতে উপসচিব জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত চিঠি পাঠানো হয়েছে। আজ তাদের অভিযোগ শুনানি হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন  জানান, এ ধরনের অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।
এর আগে অনেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেয়া হয়েছে। তদন্তে জিরো টলারেন্স দেখানো হবে। জানা গেছে, ৭ জুলাই গৌরীপুরের মেয়েটি প্রথম ভোলা জেলা প্রশাসক বরাবর বিয়ের প্রলোভনে দীর্ঘদিন ময়মনসিংহের বিভিন্ন হোটেলে ধর্ষণের অভিযোগ করেন। ১৩ জুলাই সিলেট থেকে আরও একটি অভিযোগ জমা পড়ে ভোলার জেলা প্রশাসকের কার্যালয়ে। দুটি অভিযোগই ভোলার জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক মন্ত্রণালয়ে পাঠিয়ে দেন এবং অভিযোগ পেয়ে মন্ত্রণালয় ২৬ জুলাই তাকে ভোলা থেকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেন। এ ঘটনা তদন্ত চলাকালে হঠাৎ তাকে পদায়ন করা হয় যশোর বিভাগীয় কমিশনার কার্যালয়ে। পরে ২৭ আগস্ট তাকে পদায়ন করা হয় যশোর জেলা প্রশাসক কার্যালয়ে। সিলেটের স্কুল শিক্ষিকা  জানান, তিনি বিচার চাইতে গিয়ে বারবার অপমানের স্বীকার হয়েছেন। তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো তাকে ভয়ভীতি দেখানো হয় এবং হঠাৎ তাকে ভোলা বদলি করে দেয়া হয়। তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় সে কারণেই তিনি অভিযোগ করেছেন।
হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান অপমান কিংবা ভয়ভীতি দেখানোর কথা  অস্বীকার করে বলেন, মেয়েটি কোনো লিখিত অভিযোগ না দেয়ায় তিনি ব্যবস্থা নিতে পারেননি। আর বদলির বিষয়ে বলেন, এ ঘটনার পর নিজ উদ্যোগেই সে বদলি হয়ে ভোলায় গিয়েছেন। দুই অভিযোগকারীর কাছ থেকে পাওয়া অভিযুক্ত কর্মকর্তার ৬টি মোবাইল নম্বরে বারবার যোগাযোগ করা হলেও সব নাম্বারই বন্ধ পাওয়া যায়। আর বিষয়টি তদন্তাধীন এবং এখনও প্রমাণিত নয় বিধায় কর্মকর্তার নাম প্রকাশ করা হল না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD