শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
লালমোহনে দলীয় নীতি-আদর্শ শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুগ্ন আহবায়ক পদ থেকে রফিজলকে অব্যাহতি দেওয়া হয়েছে।

লালমোহনে দলীয় নীতি-আদর্শ শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুগ্ন আহবায়ক পদ থেকে রফিজলকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Sharing is caring!

সাহিদুর রহমানঃলালমোহন প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগ লালমোহন উপজেলা শাখার যুগ্ন আহবায়ক রফিজল ইসলামকে দলীয় নীতি-আদর্শ শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংগঠনের নীতিমালা অনুযায়ী লালমোহন উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে । ১২ সেপ্টেম্বর রোজ শনিবার বাদ আসর লালমোহন উপজেলা যুবলীগের নিজস্ব কার্যালয়েএক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় লালমোহন উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসানের সভাপতিত্বে সকলের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ আওয়ামী যুবলীগ লালমোহন উপজেলা শাখার যুগ্ন আহবায়ক রফিজল ইসলামকে দলীয় নীতি-আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংগঠনের নীতিমালা অনুযায়ী লালমোহন উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক পদ থেকে অব্যাহতি ঘোষণা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোহাম্মদ ইউসুফ মঞ্জু, এনামুল হক রিংকু, মিজানুর রহমান লিপু, আব্দুল্লাহ, বাবু জয়ন্ত চন্দ্র পন্টি, মো: মাসুম বিল্লা , শাহাবুদ্দিন মিয়া, জামাল হালদার প্রমুখ। সভায় উপজেলা যুবলীগের আহবায়ক আবুল হাসান রিমনের স্বাক্ষরিত এক লিখিত পত্রে বলা হয়েছে, আপনার অবগতির জন্য জানানো যাইতেছে যে, দীর্ঘদিন যাবৎ আপনার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না। যা দলীয় নীতি-আদর্শ শৃঙ্খলা ভঙ্গের শামিল । এমত অবস্থায় আপনাকে উক্ত কর্মকাণ্ডের কারণে সংগঠনের নীতি অনুযায়ী দলের সকল কর্মকাণ্ড থেকে আপনাকে অব্যাহতি প্রদান করা হলো । ধন্যবাদন্তে আবুল হাসান রিমন আহবায়ক লালমোহন উপজেলা যুবলীগ শাখা। সভায় উপস্থিত সকলে উক্ত অব্যাহতি পত্রের প্রতি সমর্থন দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD