মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বাংলাদেশ মহিলা জজ এসোসিয়েশন’র পক্ষে বণ্যাদূর্গতদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাংলাদেশ মহিলা জজ এসোসিয়েশন’র পক্ষে বণ্যাদূর্গতদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় সামাজিক দুরত্ব বজায় রেখে অসহায় হতদরিদ্র ও বণ্যাদূর্গতদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার লালুয়া ইউনিয়নের চাড়িপাড়া, নাওয়াপাড়া, চৌধুরী পাড়া, মুন্সীপাড়া, নয়াকাটা গ্রামের ১৫০ জন বানভাসি নারী-পুরুষের হাতে উপহার সামগ্রী বিতরণ তুলে দেন পটুয়াখালীর জেলা ও দায়রা জজ রোকসানা পারভীন। প্রত্যেককে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি পিয়াজ, ২ কেজি আলু, ১ লিটার তেল, ২ কেজি আটা, ১ কেজি চিড়া, ১ কেজি চিনি, ১ কেজি লবন, এক প্যাকেট বিস্কুট, ১টি দিয়াশলাই, ২০টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ২টি সাবান এবং ১২ প্যাকেট খাবার স্যালাইন দেয়া হয়েছে। শনিবার বিকেল তিনটায় উপজেলার লালুয়া ইউনিয়ন পরিষদ কর্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে পটুয়াখালী বিচার বিভাগের সহযোগিতায় বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশন এসব বিতরণ করেন।
এ সময় পটুয়াখালীর প্রধান মুখ্য হাকিম মো.জামাল হোসেন, পটুয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ একেএম এনামুল করিম, কলাপাড়া দেওয়ানী আদালতের জেষ্ঠ্য সহকারী জজ মো.কামাল খান, কলাপাড়া ফৌজদারী আদালতের জেষ্ঠ্য বিচারিক হাকিম শোভন শাহরিয়ার, বাউফল দেওয়ানী আদালতের সহকারী জজ রেনেসাঁ খান, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান, লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেনসহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD