সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সুপরিকল্পিত ড্রেজিং এর মাধ্যমে নদী ভাঙ্গন রোধ করা হবে-খালিদ মাহমুদ চৌধুরী এমপি!

সুপরিকল্পিত ড্রেজিং এর মাধ্যমে নদী ভাঙ্গন রোধ করা হবে-খালিদ মাহমুদ চৌধুরী এমপি!

Sharing is caring!

মেহেন্দিগঞ্জ-হিজলা উপজেলার নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে এসে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, সুপরিকল্পিত ড্রেজিং এর মাধ্যমে নদী ভাঙ্গন রোধ করা হবে। নদী ভাঙ্গনের ফলে প্রতিবছর বাড়ি-ঘর, রাস্তা-ঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান সহ শত শত একর ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যায়। খুব শিঘ্রই নদী ভাঙ্গন রোধে নদী ড্রেজিং এর করা হবে। বাংলাদেশ আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করেন! সকল ষড়যন্ত্র ভেদ করে মানুষের অধিকার আদায় করেছেন শেখ হাসিনা। শেখ হাসিনার বিশ্বস্ত ও স্নেহধন্য নেতা বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ। যে নেতা মৃত্যুর মুখে দাঁড়িয়েও বঙ্গবন্ধু ও শেখ হাসিনার কথা বলেন সেই নেতা পংকজ নাথ। এসময় মন্ত্রী মেহেন্দিগঞ্জ-হিজলা উপজেলার সর্বস্তরের জনগণকে পংকজ নাথ এর নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। নৌপরিবহন প্রতিমন্ত্রী আজ শনিবার দুপুরে হিজলা-মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন নদী পরিদর্শন কালে উপস্থিত উপস্থিত ছিলেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ, বরিশাল জেলা প্রশাসক মোঃ অজিয়র রহমান, নৌপরিবহন মন্ত্রণালয়ের নেতৃবৃন্দ, হিজলা-মেহেন্দিগঞ্জ উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD