মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরিশালের কাশীপুরে জমি দখলে বাঁধা দেয়ায় প্রতিবন্ধি সহ ৬ জনকে কুপিয়ে জখম!

বরিশালের কাশীপুরে জমি দখলে বাঁধা দেয়ায় প্রতিবন্ধি সহ ৬ জনকে কুপিয়ে জখম!

Sharing is caring!

বরিশাল বিমানবন্দর থানাধীন কাশীপুর ইউনিয়নের লাকুটিয়া গ্রামের ফজলে আলী কারী’র বাড়িতে জমিজমার বিরোধের জেড়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী সহ একই পরিবারের ৬ জন আহত হয়েছে।

এঘটনায় মামলার প্রস্তুুতি চলছে বলে জানিয়েছে ভূক্তভুগী পরিবারের সদস্য মোঃ রাজ্জাক।

আজ ১১ সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে বরিশাল বিমানবন্দর থানাধীন কাশীপুর ইউনিয়নের লাকুটিয়া গ্রামের ফজলে আলী কারী’র বসত বাড়িতে এই হামলার ঘটনা ঘটেছে।

মোঃ রাজ্জাক জানায়, স্থানীয় সালাউদ্দিন গং ও কালাম মীরা গংদের সাথে জমি নিয়ে দ্বীর্ঘদিন ধরে আমাদের বিরোধ চলে আসছে। এঘটনায় বরিশাল আদালতে মামলা চলছে। গত ১০ সেপ্টেম্বর বৃহঃস্পতিবার আদালতে হাজিরা দিয়েছি আমরা। আজ সকাল ১০ টার দিকে মামলার বিবাদী সালাউদ্দিন গং ও কালাম মীরা গংরা ৩০-৪০ জনের সংঙ্গবদ্ধ দল আমাদের জমিতে জোড়পূর্বক ঘর নির্মান করতে আসে। এসময় আমার মামি অন্তঃসত্ত্বা খাদিজা বেগম ও শ্মৃতি বেগম জমি দখলে বাঁধা দিলে বিবাদীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদের উপর দেশীয় অস্ত্র, লাঠিসোঠা নিয়ে হামলা চালায়। হামলা ঠেকাতে গিয়ে আমার বৃদ্ধ নানু মকিমুন্নেছা ( ৭০), প্রতিবন্ধি ইব্রাহীম (৩৫), জাহাঙ্গীর (৫৫), শিমু আক্তার গুরুতর আহত হয়েছে।

অভিযুক্ত সালাউদ্দিন গংরা এক পর্যায়ে আমাদের ঘরে ঢুকে ঘরের আসবাবপত্র ভাংচুর করে ও নগত টাকা -স্বর্নালংকার লুট করে নিয়ে যায়। আহতদের চিকিৎসা দিতে দিবেনা বলে প্রতিপক্ষের লোকজন আমাদের গৃহবন্ধি করে রাখে।

বিষয়টি আমরা বিমানবন্দর থানায় জানালে এ,এস আই ইউসুফ তার পুলিশ ফোর্স নিয়ে এসে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করেন।

এবিষয়ে এ,এস, আই ইউসুফ বলেন, ইব্রাহিমদের দখলে থাকা জমি সালাউদ্দিন গং ও কালাম মীরা গংরা আজকে জবর দখল করতে যায় আর দখলে বাঁধা দেয়ার জেরধরে প্রতিপক্ষের হামলার শিকার হয় প্রতিবন্ধি ইব্রাহীম, তার মা মকিমুন্নেছা ভাই জাহাঙ্গীর ও তার স্বজনরা ঐ তিনজনের অবস্থা আশংঙ্কা জনক হওয়ায় আমি তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি। হামলার ঘটনায় ইব্রাহিমরা মামলা করবে বলে জানিয়েছে।

বিষয়ে অভিযুক্ত সালাউদ্দিন মিয়ার কাছে ফোনে জানতে চাইলে তিনি হামলার ঘটনা অস্বীকার করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD