মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
সারা বাংলায় ধান কেটে নৌকায় তোলা হচ্ছে : ওবায়দুল কাদের

সারা বাংলায় ধান কেটে নৌকায় তোলা হচ্ছে : ওবায়দুল কাদের

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: সারা বাংলায় ধান কেটে নৌকায় তোলা হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার সকালে তার নির্বাচনী এলাকায় প্রচারকালে তিনি এ মন্তব্য করেন।

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে কবিরহাট উপজেলার জনতা বাজার, চরমণ্ডলিয়া এলাকার বিভিন্ন স্থানে পথসভা করেন ওবায়দুল কাদের।

নির্বাচনী জনসভায় তিনি বলেন, যেখানে যাচ্ছি সেখানেই ধানের শীষ নৌকায় উঠানো হচ্ছে। সারা বাংলায় ধান কেটে কেটে তোলা হচ্ছে নৌকায়।

এ আসনের তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদের সমালোচনা করে কাদের বলেন, উনি ২২ বছরে এই এলাকায় কী কাজ করেছেন? উনার কয়টা কাজ আপনার দেখাতে পারবেন? আর আমার ১২ বছরের কাজ দেখেন, যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেখানে এক সময় আসা যেত না, কোনো রাস্তা-ঘাট ছিল না। আর আজ প্রতিটি এলাকার রাস্তাগুলো পাকা করা হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, আমি সুখের দিনে আসি না, আমি মানুষের বিপদে, অন্ধকারে, ঝড়ে ও দুর্যোগে আসি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD