মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরিশালের গৌরনদী থেকে গাঁজা গাছ উদ্ধার

বরিশালের গৌরনদী থেকে গাঁজা গাছ উদ্ধার

Sharing is caring!

অনলাইন ডেক্স:বরিশালের গৌরনদী উপজেলার নাজিরপুর শংকরপাশা গ্রামের একটি বাথরুমের পাশ থেকে গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এসময় গাঁজা গাছের মালিককে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী গৌরনদী মডেল থানার এসআই কেএম আব্দুল হক জানান, সোমবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আসাদুল ইসলাম ও এএসআই হুমায়ুন কবিরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে নাজিরপুর শংকরপাশা গ্রামের আবুল কালাম ফকিরের পুত্র নাইম ফকিরের বসতবাড়ির বাথরুমের পাশ থেকে ছয় ফুট লম্বা একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।

এসময় গাঁজা গাছের মালিক নাইম ফকির (২৪) গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃত আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD