বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
পানি ও পয়ঃনিষ্কাশনে দক্ষতা বৃদ্ধিতে তিন দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা

পানি ও পয়ঃনিষ্কাশনে দক্ষতা বৃদ্ধিতে তিন দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি। নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পয়ঃ নিস্কাশন চর্চা বৃদ্ধির লক্ষে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় তিন দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে।
ওয়াটার অর্গানাইজেশন’র সহায়তায় বে-সরকারি উন্নয়ন সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) এর উদ্যোগে মঙ্গলবার সকাল ১০ টায় হোটেল গ্রেভার ইন’র হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন টিএমএসএস’র হেলথ এডুকেশন এন্ড মাইক্রোফাইনান্স সেক্টর প্রধান মো.সোহরাব আলী খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, টিএমএসএস’র কনসালটেন্ট আবু নোমান মোহাম্মাদ বজলুর রহমান, হেলথ এডুকেশন এন্ড মাইক্রোফাইনান্স আপারেশন-৮ ডোমেইন প্রধান কুমার মনিশংকর, প্রজেক্ট ম্যানেজার (ওয়াটার ক্রেডিট) মো.আবু খায়ের মিয়া প্রমুখ। কর্মশালাটি সঞ্চালনা করেন মাষ্টার ট্রেইনার মো.মতিয়ার রহমান।
বক্তরা বলেন, এই প্রশিক্ষনের ফলে প্রশিক্ষণার্থীদের সক্ষমতা যেমন বাড়বে তেমনি সমাজে নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পয়ঃ নিস্কাশন চর্চা দিন দিন বৃদ্ধি পাবে যা এসডিজি-৬ অর্জনে ভূমিকা রাখবে।
এতে টিএমএসএস’র বরিশাল বিভাগের ৩৪ জন শাখা ব্যবস্থাপক প্রশিক্ষনার্থী হিসেবে অংশগ্রহন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD