মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরিশালে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ।

বরিশালে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ।

Sharing is caring!

অনলাইন ডেক্স:বিমানবন্দর থানার মুসুরিয়া গ্রামের পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। গুরুত্বর অসুস্থ অবস্থায় ওই শিশুকে শেবাচিম হাসপাতালের ওসিসি’তে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে শেবাচিমের দায়িত্বরত এসআই নাজমুল হুদা ওই শিশুর স্বজনদের বরাত দিয়ে জানান, প্রতিবেশী শহিদুল চৌকিদারের পুত্র রিয়াজ গত শনিবার শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে তাকে (শিশু) মেরে ফেলারও হুমকি দেয়া হয়। পরবর্তীতে শিশুটি শারীরিকভাবে অসুস্থ্য হয়ে পরলে তার পরিবারে লোকজনের জিজ্ঞাসাবাদে সে (শিশু) বিয়টি খুলে বলে। পরবর্তীতে সোমবার পরিবারের লোকজনে শিশুটিকে শেবাচিম হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা তাকে ওসিসিতে প্রেরণ করেন।

নির্যাতিতা শিশুর বাবা জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিমান বন্দর থানার ওসি জাহিদ-বিন আলম জানান, হাসপাতাল থেকে তাকে বিষয়টি জানানোর পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় মঙ্গলবার সকাল পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD