শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে জেলা প্রশাসন এর আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

বরিশালে জেলা প্রশাসন এর আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

Sharing is caring!

অনলাইন ডেক্স:শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ এ স্লোগান কে সামনে রেখে বর্তমান সরকার শিক্ষা বিস্তারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা জানি শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা মানুষের অন্যতম মৌলিক অধিকার। যে জাতি যত শিক্ষিত, সেই জাতি তত বেশী সভ্য ও উন্নত। আজ ৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরে বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় কোভিড ১৯ শংকট সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা। আজকের সাক্ষরতা দিবসের আলোচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান এর সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল ড. অমিতাভ সরকার। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপাচার্য বরিশাল বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার বরিশাল, মোঃ সাইফুল ইসলাম, বিপিএম (বার), পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চল বরিশাল প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বৃন্দ, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মুনিবুর রহমান, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল আবদুল লতিফ মজুমদারসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে সাক্ষরতা দিবস উপলক্ষে একটি ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করা হয় পরে অতিথিরা সাক্ষরতার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD