মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
র‌্যাব-৮, বরিশাল এর অভিযানে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ ০২  জন আসামী গ্রেফতার।

র‌্যাব-৮, বরিশাল এর অভিযানে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ ০২  জন আসামী গ্রেফতার।

Sharing is caring!

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী, প্রতারকচক্র, হত্যা মামলার আসামীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক দল গত ০৭ সেপ্টেম্বর ২০২০ তারিখ বরিশাল জেলার আগৈলঝাড়া থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৬.২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল জেলার আগৈলঝড়া থানাধীন বেলুহার সাকিনস্থ ডাক্তার মতিয়ার রহমান সেরনিয়াবাদ এর বসত বাড়ীর মধ্যে কতিপয় ব্যাক্তি মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি গত ০৭ সেপ্টেম্বর ২০২০ তারিখ আনুমানিক ১৭.০৫ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০২  জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) মোঃ হাসিবুল ইসলাম শান্ত(২১), পিতা- ডাঃ মোঃ মতিয়ার রহমান সেরনিয়াবাদ, সাং- বেলুহার, (২) সৈয়দ ফাইজুল ইসলাম(১৯), পিতা- সৈয়দ মোয়াজ্জেম হোসেন, সাং- মোহনকাঠি, উভয় থানা- আগৈলঝড়া, জেলা- বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত ১নং আসামী মোঃ হাসিবুল ইসলাম শান্ত(২১) এর শয়ন কক্ষের খাটের নিচ হতে ০৩ টি চাইনিজ কুড়াল, ০২ টি রামদা, ০২ টি চাপাতি ও ০৩ টি ছুরি এবং ২নং আসামী সৈয়দ ফাইজুল ইসলাম(১৯) এর নিকট হতে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ আল-মামুন শিকদার বাদী হয়ে বরিশাল জেলার আগৈলঝাড়া থানায় অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD