মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীর কলাপাড়ায় চার মাদক ব্যবসায়ী আটক

পটুয়াখালীর কলাপাড়ায় চার মাদক ব্যবসায়ী আটক

Sharing is caring!

মোয়াজ্জম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় চার মাদক ব্যবসায়ীকে আটককরেছে পুলিশ। রবিবার রাতে এবং সোমবার সকালে এদের আটক করা হয় । এসময় এদের কাছ থেকে দশ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন মো.মিজানুর রহমান হাওলাদার (২৫), মো.কায়েস (২৬), মেহেদী হাসান (২০) ও মো.হাবিবুর রহমান (২১) । এদের মধ্যে মিজানুর রহমান ও কায়েস কে ৫০ পিস ইয়াবা সহ উপজেলার চাকামইয়া ইউনিয়নের কচুপাত্রা থেকে রবিবার রাতে আটক করা হয় । এদের দু’জনের বাড়ী বরগুনার তালতলী উপজেলার বড়বগী গ্রামে। অপরদিকে, মেহেদী হাসান এবং হাবিবুর রহমানকে পৌরশহরের বড় জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে সোমবার সকালে ১০ গ্রাম গাঁজা সহ আটক করা হয় । এরা দু’জনে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ আবাসনের অধিবাসী।
কলাপাড়া থানার উপ-পরিদর্শক সুকন্ঠ জানান, আটককৃতরা প্রত্যেকেই পেশাদার মাদক ব্যবসায়ী । তারা পৃথক পৃথক ভাবে মাদক দ্রব্য বিক্রির উদ্দেশ্যে ঘোরাফেরা করলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে।এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD