মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
ভোলার চরফ্যাসনে মাদকদ্রব্য গাঁজাসহ আটক -৪

ভোলার চরফ্যাসনে মাদকদ্রব্য গাঁজাসহ আটক -৪

Sharing is caring!

অনলাইন ডেক্স:মাদকসহ গ্রেফতারকৃত ৪ যুবক চরফ্যাসনে ১০গ্রাম গাঁজাসহ ৪ যুবককে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে চরফ্যাসন থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চরফ্যাসন ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন, লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের আবদুল মান্নানের ছেলে ইমন হোসেন(২২) একই ইউনিয়নের পুর্ব চর উম্মেদ গ্রামের ৯ নং ওয়ার্ডের মোহাম্মদ ইসলামের ছেলে শাইফুল ইসলাম(১৮),ওই ইউনিয়নের রায়চাঁদ বাজার এলাকার ৪নং ওয়ার্ডের চাঁন মিয়ার ছেলে আজাদ(২১) এবং চরফ্যাসন পৌরসভা ২ নং ওয়ার্ডের আবু তাহেরের ছেলে আশরাফ(১৮)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত যুবকরা পার্শ্ববর্তী উপজেলা লালমোহনে রমাগঞ্জ ইউনিয়ন থেকে চরফ্যাসন এসে দ্বীর্ঘদিন যাবত মাদক বেচা- বিক্রি করে আসছিলো। এমন খবর পুলিশের কাছ থাকলেও প্রমানের অভাবে তাদেরকে গ্রেফতার করা যায়নি। রোববার রাতে গ্রেফতারকৃত যুবকরা চরফ্যাসন ফায়ার সার্ভিস ষ্টেশন এলাকায় মাদক বেচা- বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. নুরুজ্জামানের নেতৃত্বে সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের বাসিন্ধারা জানান,ওই ইউনিয়নের যুবলীগ সভাপতি মোসলেউদ্দিন লিটনের ভাতিজা সোয়েব বিভিন্ন শ্রেনীর কলেজ ছাত্র ও কিাশোরদের দিয়ে মাদক সিন্ডিকেট পরিচালনা করে আসছেন। তার ব্যবহারিত মোটর সাইকেল নিয়েই যুবকরা ফোন কলের মাধ্যামে বিভিন্ন এলাকায় মাদক সরবারাহ করে থাকেন। ওই এলাকার বাসিন্ধাদের অভিযোগে অভিযুক্ত সোয়েব এর মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি। চরফ্যাসন থানার ওসি মো. মনির হোসেন মিয়া জানান, গ্রেফতারকৃত যুবকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD