বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
শহীদ মিনারে আমজাদ হোসেনকে শেষ শ্রদ্ধা

শহীদ মিনারে আমজাদ হোসেনকে শেষ শ্রদ্ধা

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: ফুল দিয়ে প্রয়াত চলচিত্র পরিচালক ও অভিনেতা আমজাদ হোসেনকে শেষ শ্রদ্ধা জানালেন ভক্ত ও সহকর্মীরা।

ভক্ত ও সহকর্মীদের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ শনিবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আমজাদ হোসেনের মরদেহ আনা হয়। এ সময় প্রায় সহস্রাধিক ভক্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান। এ ছাড়াও তাঁর সহকর্মীরা ফুল দিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান।

আমজাদ হোসেনের সহকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান, বিশিষ্ট গণসংগীত শিল্পী ফকির আলমগীর, অভিনেতা হাসান ইমাম, মামুনুর রশীদ, রামেন্দু মজুমদার, কে এস ফিরোজ, রোকেয়া প্রাচী, নির্দেশক নাসিরুদ্দিন ইউসুফসহ বিশিষ্ট ব্যক্তিরা।

শ্রদ্ধা নিবেদন শেষে ফকির আলমগীর বলেন, তার কাজ ও লেখনী জাতীয় সম্পদ, তাকে আমরা হারিয়ে ফেলেছি। বাংলাদেশে তার ক্ষতি অপূরণীয়।

আমজাদ হোসেনের এক ভক্ত আজহার আলী বলেন, উনি জীবনে অনেক কিছুই করেছেন। যখনই যে কাজ করতেন তা শতভাগ সততার সঙ্গে করতেন। আমি তার একটি নাটকে প্রোডাকশন টিমের হয়ে কাজ করেছি। পুরো টিমের ডিরেক্টর থেকে সহকারী পর্যন্ত সবার সঙ্গে হাসিমুখে কথা বলতেন, টিমকে চাঙা রাখতেন। বাংলার মাটিতে তার ক্ষতি অপূরণীয়।

উল্লেখ্য, গত শুক্রবার থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৭৬ বছর বয়সী বরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্ব আমজাদ হোসেন। 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD