বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
হেলিকপ্টারে ঢাকা আনা হচ্ছে বরগুনার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি হিমুকে

হেলিকপ্টারে ঢাকা আনা হচ্ছে বরগুনার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি হিমুকে

Sharing is caring!

ঢাকা শনিবার ৫ সেপ্টেম্বর ২০২০: জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বরগুনার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল আলিম হিমু। তারপক্ষে দোয়া চেয়েছেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক করোনাজয়ী সাংবাদিক সোহেল হাফিজ। শনিবার সকালে হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় নেয়া হবে।
বরগুনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের প্রানপন প্রচেষ্টার পরেও বরগুনার সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ সাংবাদিক জনাব আব্দুল আলীম হিমু’র শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে জরুরী ভিত্তিতে রাজধানী ঢাকার মহাখালীর ইউনিভার্সাল হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।
শনিবার সকাল ৯টায় হেলিকপ্টারযোগে তাঁকে ঢাকায় নেয়া হবে বলে সাধারণ সম্পাদক সোহেল হাফিজ নিশ্চিত করেছেন।
বরগুনা ও বরগুনাবাসীর কল্যাণে সুদীর্ঘ ৪৮ বছর ধরে একজন সাংবাদিক আব্দুল আলীম হিমুর অবদান অপরিসীম। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বরগুনার সর্বস্তরের বন্ধু, স্বজন ও শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের বরগুনাবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
এদিকে তাঁর আশু সুস্থ্যতার জন্য সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর সাংবাদিকসহ সকলের নিকট দোয়া চেয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD