মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
অটিজম মোকাবেলায় বাংলাদেশ বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ভোলায়- এমপি শাওন।

অটিজম মোকাবেলায় বাংলাদেশ বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ভোলায়- এমপি শাওন।

Sharing is caring!

এম এইচ ফাহাদ-বিশেষ প্রতিনিধি।। ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুলই ব্যাপকভাবে বাংলাদেশের অবহেলিত শিশুদের সমাজে প্রতিষ্ঠিত করার প্রথম উদ্যোগ নিয়েছেন। তার কারণে আজ অটিজম মোকাবেলায় বাংলাদেশ বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সারা বাংলাদেশে অটিস্টিক শিশুদের নিয়ে তিনি কাজ করেন। তাদের ভিক্ষাবৃত্তি থেকে নিবৃত্তি করেছেন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রতিবন্ধীদের শিক্ষার মাধ্যমে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেন। আইটি দক্ষতার কারণে তারা আজ ঘরে বসে রেমিটেন্স নিয়ে আসছেন।
বৃহস্পতিবার লালমোহন আবুগঞ্জ এলাকায় ডাস বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের দেড়শ’ শিক্ষার্থীদের মাঝে এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের ব্যক্তিগত তহবিল থেকে করোনাকালীন বৃত্তি প্রদানকালে এসব কথা বলেন এমপি শাওন। এ সময় তিনি প্রতিবন্ধীদের জন্য ১০টি হুইলচেয়ার দেয়ার ঘোষণা দেন।
২০১৪ সালে এমপি শাওনের উদ্যোগে লালমোহনে ডাস বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা এমপি শাওন ডাস বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ও প্রতিবন্ধীদের মাঝে এ যাবত হুইলচেয়ার বিতরণ করেছেন ৪৬টি, কৃত্রিম পা ১০টি, ক্র্যাচ ৬৫ জোড়া, কর্নার চেয়ার ২৩টি, স্টাডিং ফ্রেম ২৫টি, ট্রাই সাইকেল ১৬টি, ইজি চেয়ার ৭টি, ৮৫ জনকে শিক্ষা উপকরণ, ফিজিওথেরাপি সাপোর্ট ৩৪০ জন ও আর্থিক সহায়তা করেছেন ৬০ জন প্রতিবন্ধীকে।
ডাসের পরিচালক মো. ইউনুছ মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- এমপি শাওনের ছেলে আইসিটি ফ্রি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ইশরাক চৌধুরী নাওয়াল, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, লালমোহন পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদলসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD