সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
চরফ্যাশনে একদিনের সফরে আসছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও এমপি জ্যাকব।

চরফ্যাশনে একদিনের সফরে আসছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও এমপি জ্যাকব।

Sharing is caring!

চরফ্যাশন একদিনের সফরে আসছেন মাননীয় পানিসম্পদ প্রতিমন্ত্রী জনাব কর্নেল (অবঃ) জাহিদ ফারুক এবং সাবেক উপমন্ত্রী বর্তমান যুব ও ক্রীয়া মন্তনালয়ের সস্পর্কিত স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি জনাব আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
আগামী শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ঘটিকায় ঢাকা থেকে হেলিকপ্টার যোগে চরফ্যাশন হেলিপ্যাডে অবতরণ করবেন। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে বিকেল ৪টায় ঢাকার উদ্দেশ্য রওনা হবেন। উক্ত সফরে একান্ত সচিব, ব্যক্তিগত কর্মকর্তা- কর্মচারীগণ সফরসঙ্গী হবেন।
দলীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২ টায় প্রধান অতিথি কে বেতুয়া প্রশান্তি পার্কে অভ্যর্থনা দেওয়া হবে। ১২.৪৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে, চরফ্যাশন ফ্যাশন স্কোয়ারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। এরপর, পবিত্র শুক্রবার খাসমহল জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে দুপুর ২টায় মুজিববর্ষ উপলক্ষে, শেখ রাসেল শিশু ও বিনোদন পার্কে মাননীয় প্রতিমন্ত্রীসহ স্মারক বৃক্ষরোপণ কর্মসূচি। তারপর দুপুর ভোজন শেষ করে, ৩ঘটিকায় নীলকমল ইউনিয়নের, কাশেম মিয়া বাজার সংলগ্ন নদীভাঙ্গন প্রবন এলাকায় পরিদর্শন করে বিকাল ৪টায় চরফ্যাশন হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হবেন। বাংলাদেশ আওয়ামী লীগ চরফ্যাশন উপজেলা শাখা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD