বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
গলাচিপায় গৃহবধূর আত্মহত্যা

গলাচিপায় গৃহবধূর আত্মহত্যা

Sharing is caring!

মো. নাসির উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ গলাচিপার গোলখালী ইউনিয়নের বড়গাবুয়া গ্রামে শান্তনা রাণী (২৭) নামের এক গৃহবধূ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করেছে। তবে গৃহবধূ শান্তনা রাণীর স্বজনরা এটি পরিকল্পিত হত্যা বলে দাবি করছেন। এ ঘটনায় গলাচিপা থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। পুলিশ ও স্বজনদের সূত্রে জানাগেছে, গলাচিপার গোলখালী ইউনিয়নের বড়গাবুয়া গ্রামের অনাথ মাঝির স্ত্রী শান্তনা রাণী রাতে ঘরের আড়ার (আড়াআড়ি কাঠ) সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এসময় স্বামী অনাথ বাড়ির বাইরে ছিল বলে পুলিশকে জানায়। ঘরে এসে স্ত্রীর ঝুলন্ত লাশ দেখে স্বামী অনাথের ডাক চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসে। পরে পুলিশে খবর দেয়। পুলিশ এসে সুরাতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। তবে শান্তনা রাণীর আত্মহত্যা নিয়ে ভিন্ন মত প্রকাশ করেন তার স্বজনরা। তাদের দাবি এটি আত্মহত্যা নয় পরিকল্পিত হত্যা। এর আগেও বিভিন্ন সময় শান্তনার স্বামী অনাথ মাঝি তাকে প্রায়ই নির্যাতন করতো। এ নিয়ে কোন ঝামেলা হতে পারে বলে জানান গৃহবধূর চাচাতো ভাই রনি কর্মকার। রনি কর্মকার বলেন, ময়না তদন্তের রিপোর্ট আসার পর আমরা সিদ্ধান্ত নিব। এ প্রসঙ্গে গলাচিপা থানার এসআই মো. শহিদুল ইসলাম বলেন, ‘সুরাত হাল রিপোর্ট শেষে লাশের ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ময়না তন্তের রিপোর্ট পেলে প্রকৃত রহস্য উন্মোচন হবে। এ ঘটনায় গলাচিপা থানায় একটি ইউডি করা হয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD