শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
পটুয়াখালী অনলাইন প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম এখন ক্যাবল টিভিতে

পটুয়াখালী অনলাইন প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম এখন ক্যাবল টিভিতে

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।। করোনাভাইরাস আতংকে সারাদেশের সকল শিক্ষা-প্রতিষ্ঠান যখন বন্ধ রয়েছে ঠিক তখনই পটুয়াখালী জেলা প্রশাসন এবং প্রাথমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে পটুয়াখালী অনলাইন প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। তিন মাস পূর্বে শুরু হওয়া এ কার্যক্রমের সর্বশেষ আপডেট হচ্ছে পটুয়াখালী অনলাইন প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান ক্যাবল টিভিতে সংযোজন।

সহকারী শিক্ষা কর্মকর্তা, পটুয়াখালী সদর, মো.শওকত আলী খাঁন হিরনের পরিকল্পনা, নির্দেশনা ও সম্পাদনায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পটুয়াখালী সদর, মো.শহিদুল ইসলামের ব্যাবস্থাপনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা, পটুয়াখালী সদর, লতিফা জান্নাতির সহযোগিতায় পটুয়াখালী অনলাইন প্রাথমিক বিদ্যালয়ের এ কার্যক্রম শুরু হয়।
মঙ্গলবার(১লা সেপ্টেম্বর) রাত ৮.৩০ থেকে পটুয়াখালী অনলাইন প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পটুয়াখালীর ক্যাবল নেটওয়ার্কে সংযুক্ত করা হয়েছে। ক্যাবল টিভিতে ৫৫ নম্বর চ্যানেলে এ পাঠদান কার্যক্রম শিশুরা সরাসরি উপভোগ করতে পারছেন।

সহকারী শিক্ষা কর্মকর্তা, পটুয়াখালী সদর, মো.শওকত আলী খাঁন হিরন সাংবাদিকদের বলেন, পটুয়াখালী সদরের অভিজ্ঞ শিক্ষকদের পাঠদান ২৪ ঘন্টা এই চ্যানেলের মাধ্যমে শিক্ষার্থীরা উপভোগ করতে পারছেন। তিনি আরও বলেন, এ যাবৎ ৫০টি ক্লাস ক্যাবল নেটওয়ার্কে যুক্ত করা হয়েছে। এর আগে ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ক্লাশ গুলো পরিচালনা করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD