শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
বরিশাল টুঙ্গিবাড়িয়ায় বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন করেন: শাহাবুদ্দিন খান

বরিশাল টুঙ্গিবাড়িয়ায় বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন করেন: শাহাবুদ্দিন খান

Sharing is caring!

জনগণের দোর গোড়ায় পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে বরিশালের টুঙ্গিবাড়িয়ায় বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন করেন ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শ ক‌মিশনার মোঃ শাহাবু‌দ্দিন খান।

ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শ ক‌মিশনার মোঃ শাহাবু‌দ্দিন খান ব‌লে‌ন,অপরা‌ধি তৈ‌রী হওয়ার আ‌গেই কিভা‌বে সেটা‌কে বন্ধ করা যায় সেজন্য ক‌মিউ‌নি‌টি পু‌লি‌শিং কার্যক্রম। যেটা জনগ‌নের সম্পুক্ততায় আমরা কর‌ছি। আর বিট পু‌লি‌শিং কার্যক্রম আমা‌দের‌কে জনগ‌নের সা‌থে আ‌রো বে‌শি সম্পৃক্ত কর‌বে।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বন্দর থানাধীন ৯ নং টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন পরিষদ বরিশালে বিট পুলিশিং কার্যালয় শুভ উদ্বোধন উপলক্ষে মাননীয় পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেস্টুন-পায়রা উড়িয়ে,বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন শেষে বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন,মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সত্যিকারের জনগণের পুলিশ হওয়ার প্রত্যয় নিয়ে মুক্তি যোদ্ধা,কৃষক-শ্রমিক,মেহনতী মানুষের আকাঙ্খা বাস্তবায়নের লক্ষ্যে নিরাপদ সমাজ ব্যবস্থা বিনির্মানে পুলিশ ও জনগণের অংশীদারিত্বের ভিত্তিতে আধুনিক পুলিশিংই বিটপুলিশিং।

জনগণের সেবাদানে থানা যেমন আশ্রয়স্থল,তেমনি প্রতিটি বিট পুলিশিং কার্যালয় একেকটা সেবা স্থল। প্রতিটি বিট এলাকায় যদি নিষ্ঠার সাথে দুর্নীতিমুক্ত, নির্ভেজাল ‌সেবা দিতে পারি অপরাধ সংগঠনের আগেই জনসম্পৃক্ততা নিয়ে অপরাধীর বিরুদ্ধে সত্যিকারের প্রতিরোধ গড়তে পারি তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নের জনগণের পুলিশ হতে পারবো।

তিনি আরও বলেন, দুর্নীতিগ্রস্ত কতিপয় পুলিশ রয়েছে আমরা সেই পুলিশ চাই না,আমরা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার জনবান্ধব পুলিশ,বঙ্গবন্ধুর স্বপ্নের পুলিশ দেখতে চাই। কারো বিরুদ্ধে কোনো অপেশাদারিত্বের অভিযোগ পেলে তাকে ছাড় দেয়া হবে না। কৃষক-শ্রমিক মেহনতি মানুষের ঘাম ঝড়ানো টাকায় আমরা বেতন রেশন সহ সকল সুবিধা ভোগ করে থাকি,সেই জনগণের সেবা নিশ্চিত করতে,নিজেকে রাষ্ট্রের একজন কর্মচারী হিসেবে নিজেকে পরিপূর্ণ সেবক হিসেবে নিয়োজিত রেখে কাজ করতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে কোথাও কোনো পুলিশ অনিয়ম করছে কিনা তা জানতে বিভিন্ন অভিযোগ মাধ্যম সহ প্রতিটি থানায় প্রতিমাসে ওপেন হাউজ ডে’র ব্যবস্থা নেয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা অঙ্গীকারবদ্ধ, জনগণকে সাথে নিয়ে জনবান্ধব পুলিশ উপহার দিতে চাই। মাননীয় আইজিপি মহোদয় এবিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। এই বিট পুলিশি সেবার মাধ্যমেই জনগণ তাঁর কাঙ্ক্ষিত সেবা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি জনাব প্রলয় চিসিম,উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন অ্যান্ড প্রসিকিউশন জনাব মোঃ জুলফিকার আলী হায়দার,সভায় সভাপতিত্ব করেনউপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি জনাব মোঃ মোক্তার হোসেন পিপিএম সেবা-

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন প্রসিকিউশন জনাব মোহাম্মদ আকরামুল হাসান,সহকারী পুলিশ কমিশনার স্টাফ অফিসার জনাব মোঃ আব্দুল হালিম, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী পুলিশ কমিশনার বন্দর থানা বিএমপি প্রকৌশলী জনাব মোঃ শাহেদ আহমেদ চৌধুরী। এ সময়ে আরও উপস্থিত ছিলেন বন্দর থানার অফিসার ইনচার্জ মো: আনোয়ার হোসেন তালুকদার’সহ (বিএমপি) অন্যান্য অফিসার বৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD