মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
গলাচিপায় উপকূলীয় বনায়ন সুবিধা ভোগীদের মাঝে মাছের পোনা বিতরণ

গলাচিপায় উপকূলীয় বনায়ন সুবিধা ভোগীদের মাঝে মাছের পোনা বিতরণ

Sharing is caring!

 

মো. নাসির উদ্দিন, বিশেষ প্রতিনিধি,(পটুয়াখালী) পটুয়াখালীর গলাচিপায় করোনা পরিস্থিতি মোকাবেলায় তৃণমূল পর্যায়ে উপকূলীয় বনায়ন ও পুনঃবনায়নে কমিউনিটি ভিক্তিক অভিযোজন কর্মসূচী এর আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন সুফল ভোগীদের মাঝে রুই মাছের পোনা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা মৎস্য অধিদপ্তরে আনুষ্ঠানিক ভাবে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার রুই মাছের পোনা বিতরণ করেন। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা ও আইসিবিএ এ আর প্রকল্প প্রতিনিধি মো. আবুল হাশেম, বন সংরক্ষক কর্মকর্তা মো. মশিউর রহমানসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিটি সুবিধা ভোগীদেরকে ৮ কেজি রুই মাছের পোনা দেয়া হয়েছে। বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার বলেন, দেশের অর্থনৈতিক চাকা বৃদ্ধি করার জন্য সকলকে কৃষি, মৎস্য সবজী ও বনায়নে উদ্বুদ্ধ হয়ে আর্থিক অগ্রগতির আহবান জানান। তিনি আরও জানান, আপনারা সকলে নিজ উদ্যোগে কাজ করবেন। কাজের কোন বিকল্প নাই। আপনাদের যার যে পরিমান জমি আছে সেখানেই আপনার চাষাবাদ করে নিজে স্বাবলম্বী হয়ে অন্যকে উৎসাহিত করুন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD