শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
অভিনয় জীবনের তিন দশকে ওমর সানী

অভিনয় জীবনের তিন দশকে ওমর সানী

Sharing is caring!

অনলাইন ডেক্স :অভিনয় ক্যারিয়ারের তিন দশকে পা রাখছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। নব্বই দশকে ক্যারিয়ার শুরু করা এ নায়ক এখনও অনেকের কাছে প্রিয়। নায়ক হিসেবে পথচলার মাঝে কয়েক বছর বিরতি দিয়ে ভিলেন হয়ে ফিরেছেন।

এ পর্যায়েও জনপ্রিয়তা পান তিনি। পরবর্তীতে আবারও পজেটিভ চরিত্রের প্রতি মনোযোগী হন। তার অভিষেক ছবি ছিল শেখ নজরুল ইসলামের ‘চাঁদের আলো’।

যদিও একই সময় তিনি ফখরুল হাসান বৈরাগীর ‘অগ্নিপথ’ এবং আফতাব খান টুলুর ‘আমার জান’ ছবিরও শুটিং করেছেন। কিন্তু ‘চাঁদের আলো’ই আগে মুক্তি পায়। এ ছবিতে ‘তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো’ গানটি এখনও অনেকে গুন গুন করে গেয়ে ওঠেন।

এরপর থেকে ক্যারিয়ারের তিন দশকে ১৭০টির মতো ছবিতে অভিনয় করেছেন। অভিনয় জীবনের পথচলা এবং নিজের প্রাপ্তি অপ্রাপ্তি প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘অবশ্যই আমি শুরুতেই মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার বাবা-মায়ের কাছে যাদের কারণে এই পৃথিবীতে আসা। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ওস্তাদ শেখ নজরুল ইসলামের কাছে, শ্রদ্ধেয় দারাশিকোর কাছে।

পরবর্তীতে বিভিন্ন সময়ে যারা আমাকে সহযোগিতা করেছেন যেমন শ্রদ্ধেয় দেলোয়ার জাহান ঝন্টু, এজে মিন্টু, গাজী মাজহারুল আনোয়ার, অভিনেতা রাজীব, নূর হোসেন বলাই, উত্তম আকাশ’সহ আরও বেশ কয়েকজন।

আমি অবশ্যই কৃতজ্ঞ আমাদের নন্দিত নায়িকা শাবানা আপার কাছেও। অভিনয় জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি দর্শকের ভালোবাসা, জীবন চলার পথে আমি এখনও দর্শকের ভালোবাসা পাচ্ছি।

তবে অপ্রাপ্তি হল মনের গহীন কোণে কষ্ট তো আসলে রয়েই গেছে। আমি যেই সময়টাতে বেশকিছু ভালো ভালো গল্পের চমৎকার চরিত্রে অভিনয় করেছি। সেই সময়টাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান বন্ধ ছিল। এটা আমার জন্য দুর্ভাগ্য।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD