মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
বরিশালে বঙ্গবন্ধু ও বরিশাল শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

বরিশালে বঙ্গবন্ধু ও বরিশাল শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

Sharing is caring!

আগস্টের কলঙ্কময় মাসে জাতি হারিয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই মহান মানুষটির জন্মশতবার্ষিকী উপলক্ষে তার স্মরণে বরিশাল জেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত বঙ্গবন্ধু ও বরিশাল শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন ও অনলাইনভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।

আজ সোমবার দুপুর ১২ টার দিকে বরিশাল জেলা প্রশাসন আয়োজনে মোড়ক উন্মোচন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আব্দুর রাজ্জাক, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম (বার), বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস, বরিশাল মহানগর আওয়ামী লীগ’র সভাপতি এ্যাডঃ এ কে এম জাহাঙ্গীর।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, এস এম ইকবাল, সভাপতি মেট্রোপলিটন প্রেসক্লাব বরিশাল, আবুল কালাম আজাদ, সাংস্কৃতিজন সৈয়দ দুলাল, সনাক সভাপতি অধ্যাপিকা শাহ সাজেদাসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা সভা শেষে জেলা প্রশাসনের আয়োজনে মুজিববর্ষ উপলক্ষ্যে জেলা প্রশাসন বরিশাল কর্তৃক প্রকাশিত বঙ্গবন্ধু ও বরিশাল শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন বিভাগীয় কমিশনার বরিশাল ড. অমিতাভ সরকারসহ অতিথি বৃন্দরা।

পরবর্তীতে জেলা প্রশাসনের আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষ্যে দেশব্যাপী অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায় পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD