শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ভোলার তজুমদ্দিনে মার্বেল খেলাকে কেন্দ্র করে অপর অভিভাবকের আঘাতে এক শিশু নিহত

ভোলার তজুমদ্দিনে মার্বেল খেলাকে কেন্দ্র করে অপর অভিভাবকের আঘাতে এক শিশু নিহত

Sharing is caring!

ভোলার তজুমদ্দিনের শম্ভুপুরে শিশুদের মারবেল খেলার সময় মারামারিকে কেন্দ্র করে অপর অভিভাবকের আঘাতে এক শিশু নিহত হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে মামলা প্রক্রিয়াধীন আছে।
থানায় অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সিরু মুন্সী বাড়ীর সিরাজের ছেলে মোঃ শান্ত (১২)র সাথে একই বাড়ীর শফিউল্যাহ র ছেলে জিহাদ (১০) এর শুক্রবার বিকালে মারবেল খেলা নিয়ে মারামারি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে জিহাদের অভিভাবক শফিউল্যাহ এলোপাতারি মারপিট করে কবরস্থানে দেয়ালের সাথে শিশু শান্তর মাথা ঠোঁকায়। এতে শান্ত অজ্ঞান হয়ে যায়। হৈচৈ শুনে শান্ত র পঙ্গু পিতা সিরাজ, মাতা রাবিয়া এগিয়ে এলে তাদেরকেও মারপিট করে। পরে শিশু শান্তকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে আনেন। হাসপাতালের ডাক্তার নাসরিন ফাতেমা জানান, শিশুটি বমি করছিল, অবস্থা আশংকা জনক হওয়ায় ভোলা রেফার করা হয়েছে। ভোলা থেকে রেফার করলে শনিবার ঢাকা নেয়ার পথে ক্রিস্টাল লঞ্চে শান্ত মারা যায়।
থানা অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD