মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মৎস্য ঘের লুট ও আগুন দিয়ে বসতঘর পুড়িয়ে দেওয়ায় প্রতিবাদে সংবাদ সম্মেলন ॥

মৎস্য ঘের লুট ও আগুন দিয়ে বসতঘর পুড়িয়ে দেওয়ায় প্রতিবাদে সংবাদ সম্মেলন ॥

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি ॥ মৎস্য ঘের লুট ও আগুন দিয়ে বসতঘর পুড়িয়ে দেওয়া হয়েছে এমন দাবি করে সংবাদ সম্মেলন করেছে ঘের মালিক। রবিবার শেষ বিকালে কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় ক্ষতিগ্রস্থ ঘের মালিক সৌরভ বিশ্বাসসহ তার বেশ কয়েকজন স্বজনরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সৌরভ বিশ্বাস।
তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন, উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে আবাসনের পশ্চিম পাশে তার পিতার রেকর্ডীয় ৩ একর সম্পত্তিতে ঘের তৈরী করে বিগত ৮ বছর যাবৎ মাছের ব্যবসা করে আসছেন। গত ২৯ আগষ্ট শনিবার রাত বারোটার দিকে স্থানীয় আবুল বাশার, স্বপন হাওলাদার, সজিব হাওলাদার, মমতাজ বেগম ও লিমন হাওলাদারসহ অজ্ঞাত আরো দশ এগারো জন তার ঘেরে প্রবেশ করে বেড় জাল দিয়ে চাষ কৃত রুই, কাতলা, গলদাসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৭ লক্ষ টাকার মাছ ধরে নিয়ে যায়। এছাড়া ঘেরে থাকা টিনসেডের একটি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আগুন দেখে আশ পাশের লোকজন বের হয়ে আসলে অভিযুক্তরা মাছ নিয়ে চলে যায়। এসময় তাদের নিকট দেশীয় ধারালো অস্ত্র থাকায় স্থানীয় কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি। বিষয়টি তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করলে তিনি আইনের আশ্রয় নিতে বলেছেন।
সৌরভ বিশ্বাস আরো বলেন, এ ঘটনা নিয়ে তিনি বর্তমানে বড় ধরনের ক্ষতির শংকায় রয়েছেন। তাই তিনি আইনি প্রতিকার চেয়ে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে অভিযুক্ত আবুল বাসারের কাছে জানতে চাইলে তিনি জানান, ওই জমি আমাদের এবং ঘেরও আমাদের। ২৯ আগস্ট শনিবার দুই পক্ষ ঘেরের কাছে গেলে বাকবিতান্ডা হয়। স্থানীয়রা সবাইকে সরিয়ে দিলে পরদিন জানতে পারি ঘেরের বাসায় আগুন দেয়া হয়েছে। এছাড়া মাছ লুটের বিষয়টি বানোয়াট বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD