শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
জেলা প্রশাসন বরিশাল থেকে আজ ২৭ আগস্ট তারিখ পর্যন্ত বরিশাল জেলার করোনা (কোভিড-১৯) এর সংক্রমণ সংক্রান্ত তথ্য

জেলা প্রশাসন বরিশাল থেকে আজ ২৭ আগস্ট তারিখ পর্যন্ত বরিশাল জেলার করোনা (কোভিড-১৯) এর সংক্রমণ সংক্রান্ত তথ্য

Sharing is caring!

২৭ আগস্ট তারিখে বরিশাল জেলায় নতুন করে ২০ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। আজ শনাক্ত হওয়া ২০ জন সহ অদ্যাবধি এ জেলায় ৩০৬৫ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।
আজ ২৭ আগস্ট এ জেলায় করোনা আক্রান্ত ৩৭ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। অদ্যাবধি এ জেলায় মোট ২৪৭৫ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
আজ ২৭ আগস্ট এ জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী কোন ব্যক্তির তথ্য পাওয়া যায়নি। অদ্যাবধি এ জেলায় ৫৮ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।
আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, বাকেরগঞ্জ উপজেলার ০১ জন স্বাস্থ্যকর্মীসহ ০৪ জন, গৌরনদী উপজেলার ০৪ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত কাশীপুর এলাকার ০৩ জন, আলেকান্দা, বিএম কলেজ রোড, জর্ডন রোড, নথুল্লাবাদ, মা ও শিশু কল্যাণ কেন্দ্র রোড, বাংলাদেশ ব্যাংক রোড, কাউনিয়া প্রত্যেক এলাকার ০১ জন করে ০৭ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত ০১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ০১ জন নার্সসহ মোট ২০ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।
গত ১২ এপ্রিল থেকে অদ্যাবধি বাবুগঞ্জ উপজেলায় ১১০ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ,নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ২২৩৩ জন, উজিরপুর উপজেলায় ১৫৭ জন, বাকেরগঞ্জ উপজেলায় ১২৫ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ৪৯ জন, হিজলা উপজেলায় ৫০ জন, বানারীপাড়া উপজেলায় ৭৪ জন, মুলাদী উপজেলায় ৭০ জন, গৌরনদী উপজেলায় ১১৫ জন, আগৈলঝাড়া উপজেলায় ৮২ জন করে মোট ৩০৬৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
অদ্যাবধি জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ০৭ জন কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন।
অদ্যাবধি এ জেলার বিভিন্ন পর্যায়ের ০৪ জন জনপ্রতিনিধি করোনা আক্রান্ত হয়েছেন। ০১ জন মৃত্যুবরণ করেছেন।
অদ্যাবধি জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ১৩ জন কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন।
আজ শনাক্ত হওয়া বাকেরগঞ্জ উপজেলার ০১ জন স্বাস্থ্যকর্মী, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ০১ জন নার্সসহ অদ্যাবধি এ জেলার স্বাস্থ্য বিভাগে কর্মরত ৩৯৩ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।
সকলকে মাস্ক পরিধানপূর্বক স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে গণপরিবহনে চলাচল, দাপ্তরিক কর্মকান্ড ও সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম পরিচালনা করার জন্য জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD