শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বিরাট-আনুশকার ঘরে আসছে নতুন অতিথি

বিরাট-আনুশকার ঘরে আসছে নতুন অতিথি

Sharing is caring!

অনলাইন ডেক্স :গাঁটছড়া বাধার আড়াই বছরের বেশি সময় পর দুই থেকে তিনজনে পরিণত হতে যাচ্ছে ভারতের তারকা দম্পতি বিরাট কোহলি ও আনুশকা শর্মা। প্রথমবারের মতো বাবা-মা হতে যাচ্ছেন তারা।

বৃহস্পতিবার এক টুইট বার্তায় নিজেই এ খবর নিশ্চিত করেছেন আনুশকা। কবে নাগাদ আসছে নতুন অতিথি, জানিয়ে দিয়েছেন সেটাও। ২০২১ সালের জানুয়ারিতে অন্য রকম এক আলোয় আলোকিত হবে ‘বিরুস্কার’ সংসার।

স্বামী টিম ইন্ডিয়ার অধিনায়ক কোহলির সঙ্গে নিজের হাসিখুশি মাখা একটি ছবি পোস্ট করে টুইটারে আনুশকা লিখেছেন- অতঃপর আমরা তিনজন! আসছে ২০২১ সালের জানুয়ারিতে!

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় জুটির সন্তান আগমনের খবর শুনে অভিনন্দন বার্তার ভাসছেন তারা।

উল্লেখ্য বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকার সঙ্গে ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন বিরাট। গণমাধ্যমের সব আগ্রহ কেড়ে নিয়ে ঐ বছরের ৯ ডিসেম্বর ইতালির মিলানে মালাবদল করেন তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD