শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
মুজিববর্ষ উপলক্ষে বানারীপাড়ায় জেলা প্রশাসনের দিনভর কর্মসূচি নদী ভাঙ্গন পরিবারের মাঝে টিন নগদ অর্থ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ।

মুজিববর্ষ উপলক্ষে বানারীপাড়ায় জেলা প্রশাসনের দিনভর কর্মসূচি নদী ভাঙ্গন পরিবারের মাঝে টিন নগদ অর্থ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ।

Sharing is caring!

মুজিববর্ষ উপলক্ষে জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে বছরব্যাপী নেওয়া হয়েছে জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি তারি ধারাবাহিকতায় আজ ২৫ আগস্ট মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসন বানারীপাড়া এর আয়োজনে বানারীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক হুইল চেয়ার বিতরণ, জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর এর সহযোগিতায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন এবং চেক বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় তিনি সমাজসেবার পক্ষ থেকে বানারীপাড়া উপজেলা পাবলিক লাইব্রেরীকে ২০ হাজার টাকা চেক উপজেলা নির্বহী অফিসারের হাতে তুলে দেন জেলা প্রশাসক। পরে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে মুজিববর্ষ উপলক্ষে ফলের গাছ রোপন করেন জেলা প্রশাসক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বানারীপাড়া শেখ আব্দুল্লাহ সাদীদ, উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল আল-মামুন তালুকদার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বরিশাল প্রশান্ত কুমার রায়, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র বরিশালের কনসালট্যান্ট ডা. মননুজা রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দরাসহ আরও অনেক উপস্থিত ছিলেন। এসমম ১৫ জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয় পাশাপাশি নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ১২ টি পরিবারের মাঝে ২ বান করে ঢেউটিন মোট ২৪ বান টিন এবং ৬ হাজার টাকা করে মোট ৭২ হাজার টাকা শুকনা খাবার এবং নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রীর সমাজসেবা অধিদফতর থেকে ৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা প্রতি জনকে বিতরণ করা হয়। এসময় উপজেলা পরিষদ প্রাঙ্গনে বৃক্ষ রোপণ করেন জেলা প্রশাসক। এদিকে বানারীপাড়া উপজেলার ভূমি অফিসের আয়োজনে উপজেলা ভূমি অফিসে বঙ্গবন্ধু কর্নার এর উদ্বোধন করেন জেলা প্রশাসক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বানারীপাড়া, সহকারী কমিশনার (ভূমি) বানারীপাড়া মফিজুর রহমান। পরে সেখানে ইউনিয়ন ভূমি অফিসে ১ টি করে ল্যাপটপ বিতরণ এবং ভূমি অফিস প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন জেলা প্রশাসক। পরে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা দূর্গাসাগর দিঘিতে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ লাগান জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার বাবুগঞ্জ মোঃ আমিনুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) বাবুগঞ্জ নুসরাত জাহান, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল আলম, সহকারী কমিশনার ও আরডিসি এএফএম শামীম, এসিআই প্রাণী স্বাস্থ্য কর্মকর্তা বিশ্বজিৎ রায় বানু দুর্গাসাগর নাজির মোঃ সাঈদসহ আরও অনেক উপস্থিত ছিলেন এসময় সেখানে হাঁসের বাচ্চা এবং এসিআই এর পক্ষ থেকে হাসে ঔষধ বিতরণ করেন দুর্গাসাগরে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD